
এস্তেবান আন্দ্রাদা হয়তো এখন কপাল চাপড়াচ্ছেন। কারণ, ঘুষি না মারলে শাস্তিটা একটু কম পেতেন তিনি। কিন্তু লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ অধিনায়কের ওপর চড়াও হয়ে বসেন আন্দ্রাদা। তাতে করে লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই গোলরক্ষক।
প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মারার দায়ে আন্দ্রাদাকে ১৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ঘোষণা দিয়েছে। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ঘুষি মারার অপরাধে তাঁকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ এবং লাল কার্ডের জন্য আরও ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এভাবেই মূলত ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
আন্দ্রাদার পাশাপাশি শাস্তি পেয়েছেন হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজ ও জারাগোজার ডিফেন্ডার দানি তাসেন্দে। জিমেনেজকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর হাতাহাতির সময় প্রতিপক্ষকে লাথি মারার অপরাধে জারাগোজার তাসেন্দে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
আন্দ্রাদার মেজাজ হারানোর ঘটনা ঘটেছিল রোববার স্পেনের দ্বিতীয় বিভাগের হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পাউলিদোকে ধাক্কা দিয়েছিলেন রিয়াল জারাগোজা গোলরক্ষক আন্দ্রাদা। রেফারি দামাসো আরকেদিয়ানো মনেসিলো এই ঘটনায় লাল কার্ড দেখিয়েছিলেন আন্দ্রাদাকে। লাল কার্ড দেখে দ্বিগ্বিদিক শূন্য হয়ে আন্দ্রাদা পাউলিদোর মুখে সজোরে ঘুষি মেরেছিলেন।
প্রতিপক্ষ ফুটবলাররা তো বটেই, এমনকি সতীর্থরাও সামলাতে পারছিলেন না আন্দ্রাদাকে। পাউলিদোর মুখে আন্দ্রাদার ঘুষি মারার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গিয়েছিল। হুয়েস্কা-রিয়াল জারাগোজার ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। মারামারির এই ম্যাচে জারাগোজাকে ১-০ গোলে হারিয়েছিল হুয়েস্কা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেছিলেন হুয়েস্কা মিডফিল্ডার অস্কার সিয়েলভা।

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিশ্বকাপের আমেজ যেন খুব কমই পাওয়া গেল। যে শহরে হচ্ছে ফুটবল বিশ্বকাপের মতো এত বড় ফুটবল উৎসব, সারা বিশ্ব থেকে আগত হাজারো অতিথিকে স্বাগত জানাতে শুধু এক-দুইটা ব্যানার, ব্যাকড্রপ চোখে পড়ল। এর মধ্যে একটাতে দেখা যাচ্ছে, স্ট্যাচু অব লিবার্টির পায়ে বল! তাতে বড় করে লেখা...
২ ঘণ্টা আগে
সবশেষে মাঠের বাইরের এসব বিতর্ক ভুলে ফুটবল বিশ্বকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইনফান্তিনোর বক্তব্য, ‘আপনারা যদি সমালোচনা করতে চান, তবে আমাকে করুন—তাতে সমস্যা নেই। কিন্তু ফুটবলের খাতিরে বিশ্বকাপের একতাকে তুলে ধরুন, যাতে আমরা বিশ্বকে এক সুতোয় বাঁধতে পারি।’
৭ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
১১ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
১২ ঘণ্টা আগে