
গোল, শিরোপা জয়ে একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি পেয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে এমন কোনো টুর্নামেন্ট নেই, যেখানে মেসির কোনো রেকর্ড নেই। এবার মেসির রেকর্ড ভাঙলেন তাঁরই জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজ।
ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আতলেতিকো মাদ্রিদ। যে পেনাল্টিতে আর্সেনাল গোল দিল, বিরতির পর সেই পেনাল্টি থেকেই সমতাসূচক গোল আদায় করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৫৬ মিনিটে গোল করে মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ। ৪১ ম্যাচে ২৫ গোল করে চ্যাম্পিয়নস লিগে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে দ্রুততম ২৫ গোলের কীর্তি গড়েছেন আলভারেজ। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ২৫ গোল করতে মেসির লেগেছিল ৪২ ম্যাচ।
আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ২০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত গানার্সরা। ২০০৫-০৬ মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল আর্সেনাল। সেবার বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্সেনাল।
গত রাতে সেমিফাইনালের প্রথম লেগের বেশির ভাগ সময় জুড়ে সাবধানী ফুটবল খেলেছে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। যেখানে ১৪ মিনিট আলভারেজের গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু তাঁর শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।
প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ম্যাচের চিত্র বদলে যায়। আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকে বক্সের ভেতর ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর আর্সেনালকে এগিয়ে দেন গিয়োকেরেস। এরপর দ্বিতীয়ার্ধে আতলেতিকো মিডফিল্ডার মার্কোস লরিয়েন্তের শট আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আলভারেজ সমতাসূচক গোল করে মেসির রেকর্ডই ভেঙে দিলেন।
এমিরেটস স্টেডিয়ামে ৫ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলে সমতায় থাকায় দুই দলের দুর্দান্ত লড়াইয়ের আশায় থাকবেন ফুটবল সমর্থকেরা। আর আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ-পিএসজি সেমির দ্বিতীয় লেগ হবে ৬ মে। পরশু রাতে প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে ৫-৪ গোলে হারায় পিএসজি।

স্কোরকার্ডই বলে দিচ্ছে বাংলাদেশের জয় কতটা দাপুটে ছিল। ডারউইনে আজ চতুর্থ দিনেই মুমিনুল হক ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাংলাদেশকে এনে দেন ৯ উইকেটের বিশাল এক জয়। তখনো প্রায় দেড় দিনের মতো খেলা বাকি। স্বাগতিকদের এমন বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন মার্ক ওয়াহ।
১ ঘণ্টা আগে
এই জয়ের পর বিদেশের মাটিতে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন তামিম। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফল ভবিষ্যতে অন্য দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজনের আলোচনায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। সামনে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় এই জয়কে কাজে লাগাতে চান তামিম, ‘অন্যান্
২ ঘণ্টা আগে
অনবদ্য, অসাধারণ, অভূতপূর্ব—ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর কোনো শব্দই যেন যথেষ্ট নয়। ৯ উইকেটে জয়ের পর এখন প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসান মাহমুদরা। ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ তো বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসামূলক পোস্ট দিয়েছেনই। এমনকি বিশ্বের বিভ
২ ঘণ্টা আগে
হারলেও অবশ্য পুরো সিরিজ বা দলের সামগ্রিক অবস্থাকে এই একটি ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ স্মিথ, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
২ ঘণ্টা আগে