
মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁকে থাকতে হচ্ছে আইসিইউতে। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে তাঁর হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটা দেখা গেছে অনেকবার। পরিস্থিতি এতটাই সংকটজনক যে আফগান পেসারকে বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন।
আইসিইউতে থাকা শাপুরের জন্য জরুরি রক্তের খোঁজে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ছোট ভাই ঘামাই জাদরান। ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় তিনি ঘামাই লিখেছেন, ‘আমার ভাই শাপুর জাদরানের অবস্থা উদ্বেগজনক। তাঁর শরীরে রক্তের অনেক ঘাটতি দেখা গেছে। তাঁকে বাঁচাতে জরুরি রক্ত প্রয়োজন।’
৩৮ বছর বয়সী জাদরান বিরল ও প্রাণঘাতী রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়েছেন। তাতে করে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জানা গেছে, জাদরানের রক্তে শ্বেত রক্তকনিকা মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। এ বছরের জানুয়ারি থেকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত অক্টোবরে শাপুর প্রথম দফায় অসুস্থ হয়েছিলেন এবং তাঁকে ভারতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রশিদ খান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফের সহায়তায় শাপুরের ভিসা দ্রুত সম্পন্ন করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আফগান পেসারের ওপর নজর রাখছেন দিল্লির চিকিৎসকেরা।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪৪টি ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৪৩ ও ৩৭।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে