
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে বিশেষ এক বার্তা দিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
প্রত্যেক ম্যাচ শুরুর আগেই তাপিয়া খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। শিরোপা নির্ধারণী ফাইনাল যখন শুরু হতে অল্প কিছুক্ষণ বাকি, তখন কি এএফএ প্রধান ছবি না দিয়ে পারেন! আজ যে ছবিটা তুলে পোস্ট করেন, সেখানে লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে একসঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘মাতে’ পান করতে দেখা যায়।
ছবি পোস্টের সঙ্গে তাপিয়া অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন। এএফএ প্রধান বলেন,
‘সব আর্জেন্টাইন যে দিনের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, সেই দিন এসে গেছেন। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আপনাদের প্রত্যেকের সমর্থন ও ভালোবাসা অনুভব করতে পারছি। আমরা একসঙ্গে আছি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
এর আগে শনিবার রাতে তাপিয়া ও আর্জেন্টিনার ফুটবলাররা আরেকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেই ছবিতে খেলোয়াড়দের পাশাপাশি দলের পুরো প্রতিনিধি দল—সরঞ্জাম ব্যবস্থাপক থেকে শুরু করে রাঁধুনিরাও উপস্থিত ছিলেন। মেসি সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘এই কয়েক বছরে শুধু শিরোপাগুলোই সবচেয়ে মূল্যবান নয়। বরং এটা পুরো এক যাত্রা। দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে আবার ঘুরে দাঁড়ানো এবং প্রত্যেক মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার হয়ে এই চার শিরোপা গত পাঁচ বছরে জিতেছেন মেসি। কোচ লিওনেল স্কালোনিই এই চার শিরোপা জয়ের কারিগর। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে সামাজিক মাধ্যমে মেসি দিয়েছেন এক আবেগঘন বার্তাও।
এবার চ্যাম্পিয়ন হলে ইতালি, জার্মানির রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। ইতালি, জার্মানি চারবার করে বিশ্বকাপ জিতেছে। আর সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আলবিসেলেস্তেরা তিনবার জিতেছে বিশ্বকাপ। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে দুই দলই অপরাজিত। লিওনেল স্কালোনির দল জিতেছে ৭ ম্যাচ। আর কেপ ভার্দের বিপক্ষে স্পেন গোলশূন্য ড্রয়ের পর টানা ছয় ম্যাচ জিতেছে।

সময় ৩৯ ছুঁই ছুঁই। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি। তবু মাঠে নামলেই যেন সময় থমকে যায়। ড্রিবল, পাস, গোল, খেলার গতি নিয়ন্ত্রণ—সবকিছুতেই এখনো তিনি আলাদা। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, বয়স তাঁর শরীরকে স্পর্শ করলেও ফুটবল মস্তিষ্ককে নয়।
১৫ মিনিট আগে
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। স্পেনের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুর পাশাপাশি এখন জোরালোভাবে উঠে এসেছে মরক্কোর নির্মাণাধীন গ্র্যান্ড হাসান স্টেডিয়ামের নাম। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আয়োজক দেশগুলোর মধ্যে এ নিয
৪৪ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। নিউজার্সিতে গতকাল শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা মেতে ওঠে বাঁধভাঙা উচ্ছ্বাসে। লামিনে ইয়ামাল, রদ্রি, মার্ক কুকুরেয়াদের উদযাপনের রেশ ছড়িয়ে পড়ে স্পেনের বিভিন্ন এলাকায়। শিরোপা জয়ের উদযাপন করতে গিয়ে ইউরোপের দেশটিতে ঘটেছে হতাহতের ঘটনা।
১ ঘণ্টা আগে
এবার স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলেন কুকুরেয়া। মজার বিষয় হলো, দুটি বিশ্বকাপের ফাইনালই হয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে। ২০২৫ সালের ১৪ জুলাই এই ভেন্যুতে পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল চেলসি। এক বছরের কিছু বেশি সময় পর আবারও সেই মাঠেই বিশ্বজয়ের আনন্দে মাতলেন কুকুরেয়া। তবে এবার স্পেনের জার্সিতে।
১ ঘণ্টা আগে