
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ফাইনালের স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের আগের রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সেই ছবির সঙ্গে দিয়েছেন আবেগঘন একটি বার্তাও।
ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে দলের কর্মকর্তারাও ছিলেন সেখানে। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার পূর্ব মুহূর্তে পুরো দলের একসঙ্গে তোলা এটিই ছিল শেষ ছবি।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে মূল্যবান।’
এরপর সতীর্থ ও দলের নেপথ্যের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা এগিয়ে যাও!’
এদিকে, ফাইনালের আগে শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু ভাবনা রয়েছে কোচ লিওনেল স্কালোনির। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জেতা দল থেকে একটি পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমেওনের জায়গায় একাদশে ফিরতে পারেন রদ্রিগো দে পল।
আরেকটি সিদ্ধান্ত নিতে হবে ডান-ব্যাক পজিশনে। নাহুয়েল মোলিনা একাদশে থাকবেন, নাকি গনসালো মন্তিয়েল সুযোগ পাবেন—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই দুটি সম্ভাব্য পরিবর্তন ছাড়া বাকি একাদশ সেমিফাইনালের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাওয়ার পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই মহারণের আগে মেসির বার্তা যেন পুরো দলকে মনে করিয়ে দিল—শুধু ট্রফি নয়, তাদের পথচলাটাই ইতোমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে