
আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়—নিউজার্সিতে কয়েক ঘণ্টা পর জানা যাবে এর উত্তর। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র চূড়ান্ত লড়াই। তবে ফাইনালের আগে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের কপালে কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কারও চোটসংক্রান্ত কোনো খবর নয়। আলোচনায় এখানে বিশ্বকাপের অতীত ইতিহাস।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন হতে হলে দুটি অভিশাপ কাটাতেই হবে আর্জেন্টিনাকে। প্রথমত র্যাঙ্কিং। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে এক নম্বর দল হিসেবে জার্মানি খেলতে গেলেও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছিল। ৩২ বছরে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। দ্বিতীয়ত টানা দুবার বিশ্বকাপ জয়ের ঘটনা সর্বশেষ ঘটেছে ১৯৬২ সালে। ৬৪ বছর আগে সেবার ব্রাজিল শিরোপা ধরে রেখেছিল। সেলেসাওরা প্রথম দুটি শিরোপা জিতেছিল ১৯৫৮ ও ১৯৬২ সালে।
নিউজার্সিতে আজ স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার বিশ্বকাপ জিতেছিল।
এবার চ্যাম্পিয়ন হলে ইতালি, জার্মানির রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। ইতালি, জার্মানি চারবার করে বিশ্বকাপ জিতেছে। আর সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আলবিসেলেস্তেরা তিনবার জিতেছে বিশ্বকাপ। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে দুই দলই অপরাজিত। লিওনেল স্কালোনির দল জিতেছে ৭ ম্যাচ। আর কেপ ভার্দের বিপক্ষে স্পেন গোলশূন্য ড্রয়ের পর টানা ছয় ম্যাচ জিতেছে।
এবার বিশ্বকাপ জিতলে স্কালোনিও ঢুকে যাবেন ইতিহাসের পাতায়। দ্বিতীয় কোচ হিসেবে দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন তিনি। ২০২২ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল তাঁর অধীনেই। আর ১৯৩৪, ১৯৩৮ সালে ভিত্তোরিও পোৎসোর অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হালান্ডদের সবাই চেনে। রোনালদোকে বাদ দিলে মাত্রই শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশামতো আলোও ছড়িয়েছেন তাঁরা। কিন্তু প্রাক্-টুর্নামেন্টে আলোচনায় না থাকা বেশ কয়েকজন তারকাও আলো ছড়িয়েছেন এবারের বিশ্বকাপে।
৬ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
৯ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
১০ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
১০ ঘণ্টা আগে