
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা! নিউজার্সিতে গতকাল শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা মেতে ওঠেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। লামিনে ইয়ামাল, রদ্রি, মার্ক কুকুরেয়াদের উদ্যাপনের রেশ ছড়িয়ে পড়ে স্পেনের বিভিন্ন এলাকায়। শিরোপা জয়ের উদ্যাপন করতে গিয়ে ইউরোপের দেশটিতে ঘটেছে হতাহতের ঘটনা।
বিশ্বকাপ জয় উদ্যাপনের সময় স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে আজ স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম জানিয়েছে। সিউদাদ রদ্রিগো সিটি কাউন্সিল ফেসবুকে এক পোস্টে বলেছে, ‘সিউদাদ রদ্রিগো সিটি হল ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
স্পেনের ১৬ বছর পর বিশ্বকাপ জয় উদ্যাপন যেখানে আনন্দের উপলক্ষ হওয়ার কথা ছিল, সেখানে এমন মর্মান্তিক ঘটনার কারণে শোকাহত স্থানীয় কর্তৃপক্ষ। সিউদাদ রদ্রিগো সিটি কাউন্সিলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘স্পেনের ফুটবল দলের বিশ্বকাপ জয় উদ্যাপন হওয়ার কথা ছিল আনন্দের উপলক্ষ। তবে তা এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে।’
ফোয়ারা ধসে পড়ার কারণে মূলত হতাহতের ঘটনা ঘটেছে বলে জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে। এক্সে জরুরি সেবা বিভাগ লিখেছে, ‘স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের কিছু পরে একটি ফোয়ারা বহু মানুষের ওপর ধসে পড়েছে। এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।’ এ ঘটনায় আরেক কিশোরও আহত হয়েছে বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।
স্পেনের ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ জয় উদ্যাপন করতে অসংখ্য মানুষ ফোয়ারাটির ওপর উঠে পড়ায় অতিরিক্ত ওজনের কারণে ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদিকে রানার্সআপ দল আর্জেন্টিনা শোকে মুহ্যমান। লাতিন আমেরিকার দেশটিতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগটা আর কাজে লাগাতে পারল না আর্জেন্টিনা। লিওনেল মেসির দুচোখ বেয়ে অঝোরে ঝরতে থাকে পানি। লিওনেল স্কালোনিও বাক্রুদ্ধ। মঞ্চে যখন স্কালোনির শিষ্যরা রানার্সআপ পদক নিতে উঠলেন, সবারই বিষণ্ন চেহারা। এদিকে ১৬ বছর পর বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদ্যাপনের মধ্য দিয়ে।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২৭ মিনিট আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
২ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৩ ঘণ্টা আগে