
বিশ্বকাপ উন্মাদনা মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপের ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সান হোসে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনা ঘটেছে ২৮ জুন। তবে হামলার সময় সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার হচ্ছিল না। স্থানীয় সময় দুপুর ২টার দিকে দিনের একমাত্র ম্যাচটি শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। দ্বিতীয় ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী হতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।’
হামলাটি ঘটে সান পেদ্রো স্কয়ারে, যা সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্যতম জনপ্রিয় ওয়াচ পার্টি ভেন্যু। বিশ্বকাপ চলাকালে এখানে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এ পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছে।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিকের বরাতে গ্লোবো ডটকম জানিয়েছে, হামলার পর পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশিরভাগ বার বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী নিরাপত্তাকর্মী আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় দেখেছেন বলে জানান। তাঁর ভাষ্য, ‘লোকটি তখনও কাতরাচ্ছিল। তার ঘাড় ও পিঠের ওপরের অংশে রক্ত ছিল। পুলিশ নিরাপত্তাকর্মী এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বক্তব্য সংগ্রহ করছিল।’
সান ফ্রান্সিসকো বে এরিয়াজুড়ে বিশ্বকাপ উপলক্ষে এমন কয়েক ডজন ফ্যান জোন স্থাপন করা হয়েছে, যেখানে সমর্থকেরা বড় পর্দায় ম্যাচ উপভোগ করছেন। এই হামলার পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই নেইমারকে একটি মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। তবে এই বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে জাপানি ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় এই ফরোয়ার্ডের অনুপ্রেরণাদায়ী উত্থানের গল্প।
৩ মিনিট আগে
বিশ্বকাপের নকআউটে রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তার আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবোর চোট নিয়ে কোনো সুখবর পায়নি ব্লু সামুরাইরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষও এই তারকা উইঙ্গারকে পাচ্ছে না জাপান। দলটির কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে গত রাতে। টুর্নামেন্ট শেষ হতে এখনো বাকি ২০ দিনের মতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষের আগেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা দলে তাঁর থাকার মেয়াদ বাড়ছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন হয়ে পড়েছিল জনাকীর্ণ। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভি
৪ ঘণ্টা আগে