Ajker Patrika

বিশ্বকাপ ব্যর্থতা: প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ ব্যর্থতা: প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ
গ্রুপপর্ব থেকে বিদায়ের পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলটির প্রধান কোচ হং মিয়ুং বো। একদল উগ্র সমর্থকের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে। এই ব্যর্থতার পরপরই দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের ক্ষোভ তীব্র আকার ধারণ করে।

শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচের কৌশল, দল নির্বাচন ও ম্যাচ পরিচালনা নিয়ে সমালোচনা হলেও পরে তা ব্যক্তিগত আক্রমণ এবং সহিংস হুমকিতে রূপ নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরের সামনে জড়ো হয়ে একদল উগ্র সমর্থক কোচের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছ থেকে কোচের ব্যক্তিগত ফোন নম্বর এবং বাসার ঠিকানায় সরাসরি প্রাণনাশের হুমকি পাঠানো হয়। এতে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দক্ষিণ কোরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

কোচের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও ক্রমবর্ধমান মানসিক চাপ এবং জীবনহানির আশঙ্কায় শেষ পর্যন্ত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বো। নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন এই কোচ।

চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু এরপরই মুদ্রার উল্টো পিঠ দেখে তারা। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা হেরে বিদায় নিয়ে কোরিয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত