Ajker Patrika

মিসরের হোটেলে উত্তেজনা: পুলিশ-অফিশিয়ালদের ধস্তাধস্তি

ক্রীড়া ডেস্ক    
মিসরের হোটেলে উত্তেজনা: পুলিশ-অফিশিয়ালদের ধস্তাধস্তি
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, মিসর দলের পরিচালক ইব্রাহিম হাসান স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে হাতিহাতিতে পৌঁছায়। পরে দলের অন্যান্য সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনো আহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে মিসর। তার আগে গতকাল দুপুরে ম্যাচ ভেন্যুর শহরে পৌঁছায় আফ্রিকার দলটি। এ সময় হোটেলের বাইরে বিপুল সংখ্যক মিসরীয় সমর্থক জড়ো হন খেলোয়াড়দের এক ঝলক দেখার ও ছবি তোলার আশায়। খেলোয়াড়রা লবিতে প্রবেশ করলে ভক্তরা আরও কাছে যাওয়ার চেষ্টা করেন, তখনই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা সমর্থক ও কোচিং স্টাফদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এক তরুণ সমর্থককে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে বাধা দেওয়া হলে বিষয়টি নিয়ে ইব্রাহিম হাসান প্রতিবাদ জানান এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়।

পরবর্তীতে ইজিপশিয়ান ইন্ডিপেনডেন্টকে একটি সূত্র জানায়, ‘আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার কারণে মিসরীয় সমর্থকদের সঙ্গে হোটেল নিরাপত্তাকর্মীদের বিরোধ সৃষ্টি হয়। সমর্থকেরা খেলোয়াড়দের সঙ্গে স্মারক ছবি তুলতে আগ্রহী ছিলেন, কিন্তু নিরাপত্তাকর্মীরা কঠোরভাবে হস্তক্ষেপ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের আচরণের প্রতিবাদ জানাতে এগিয়ে যান ইব্রাহিম হাসান।’ পরিস্থিতি স্বাভাবিক হতে খুব বেশি সময় লাগেনি বলেও জানিয়েছে ওই সূত্র। মিসর দলের প্রস্তুতি কিংবা পরবর্তী ম্যাচে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্রয়ে অপরাজিত থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মিসর। হোসাম হাসানের অধীনে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। দলের মূল ভরসা মোহাম্মদ সালাহ। ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর এক সপ্তাহ পুনর্বাসনে ছিলেন এই ফরোয়ার্ড। ম্যাচের জন্য ফিট হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সালাহ শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত