
কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
সান্তিয়াগো দ্বীপের প্রাইয়ায় হওয়া ফেস্টিভাল দা গাম্বোয়ার উদ্বোধনী রাতেই এর প্রভাব স্পষ্ট ছিল। তিন দিনের এই বৃহৎ সংগীত উৎসবের মঞ্চ পরিণত হয় বিশাল এক বিশ্বকাপ পার্টিতে, যেখানে হাজারো মানুষ একসঙ্গে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ উপভোগ করেন। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় কেপ ভার্দে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয়।
উদযাপন চলে ভোর পর্যন্ত। দর্শকদের একজন জ্যানিস মিরান্ডা বলেন, ‘এটা ছিল সত্যিই অবিশ্বাস্য। এত বেশি কেপ ভার্দীয় মানুষ, সঙ্গে পর্যটক ও দর্শনার্থীরা—সবাই মিলে এই অর্জন উদযাপন করেছে। আমাদের দলের বিশ্বকাপ অভিযান অসাধারণ, আমরা তাদের নিয়ে গর্বিত।’
দেশটির সাংবাদিক জোও পিনা জানান, স্পেনের বিপক্ষে ম্যাচের দিন অর্ধদিবস সরকারি ছুটি দেওয়া হলেও আসলে কেউই কাজ করেনি।
বিশ্বকাপে কেপ ভার্দের পারফরম্যান্স শুরু থেকেই নজর কাড়ছে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র, উরুগুয়ের বিপক্ষে কেভিন পিনার চমকপ্রদ গোল এবং গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্স দলটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। টুর্নামেন্ট চলাকালীন ভোজিনিয়ার সামাজিক মাধ্যমে অনুসারী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখে।
শিক্ষক আনিবেলে লিজার্দো বলেন, ‘তারা বলেছিল আমাদের জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ, কিন্তু আমরা তা নিয়ে ভাবি না। আমরা শুধু উৎসব করতে চাই।’
কেপ ভার্দেতে এখন প্রতিটি ম্যাচই উৎসবের উপলক্ষ। প্রাইয়ার বিভিন্ন ফ্যান জোন থেকে শুরু করে সাও ভিসেন্তে দ্বীপের মিন্দেলো পর্যন্ত সর্বত্র চলছে উদযাপন। দেশটির বিভিন্ন স্থানে মানুষ জাতীয় দলের জার্সিকে দৈনন্দিন পোশাক হিসেবে গ্রহণ করেছে।
এই প্রসঙ্গে মিরান্ডা বলেন, ‘বিশ্বকাপের আগে পতাকা শুধু সরকারি ভবনে দেখা যেত, এখন তা ঘরবাড়ি, গাড়ি, মোটরবাইক—সব জায়গায়। রাস্তায় মানুষের কথাবার্তা এখন শুধু ফুটবল নিয়েই।’
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে ওঠা কেপ ভার্দের জন্য এটি ঐতিহাসিক সাফল্য। যদিও দেশটির কোনো পেশাদার ঘরোয়া লিগ নেই, তবে সংগঠিত ফুটবল কাঠামো ও প্রবাসী খেলোয়াড়দের সংযুক্তিতে তারা আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিয়েছে।
নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামিতে। সে ম্যাচকে সামনে রেখে গোলরক্ষক ভোজিনিয়া বলেন, ‘মেসির সঙ্গে মাঠ ভাগ করা আমার স্বপ্ন। একদিন আমি আমার সন্তানদের বলব, আমি তার বিপক্ষে খেলেছি।’
আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দে এখন আরও বড় চ্যালেঞ্জের অপেক্ষায়। মিরান্ডা বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনা বিশ্বের সেরা দল। কিন্তু আমরা বিশ্বাস করি, তাদের হারানোর সক্ষমতা আমাদের আছে।’
ফল যাই হোক, দেশজুড়ে এই দলকে এখন জাতীয় নায়কের মর্যাদায় দেখা হচ্ছে। গাম্বোয়ার উৎসব শেষ হলেও কেপ ভার্দের আনন্দ এখন ছড়িয়ে পড়েছে পুরো দ্বীপপুঞ্জ জুড়ে।

বিশ্বকাপের শেষ ষোলতে শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেল ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।
৩১ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদ্যাপন করেন লিওনেল মেসি। জানালেন, সেটি ছিল পুরো দলের জমে থাকা চাপ...
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে মেক্সিকো সিটিতে পৌঁছেই বৈরী পরিবেশের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। দলের হোটেলের সামনে জড়ো হওয়া শত শত মেক্সিকান সমর্থক দুয়ো দিয়ে এবং স্বাগতিকদের পক্ষে স্লোগানে ইংলিশদের স্বাগত জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইংল্যান্ড দলের হোটেলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে এমন এক তথ্য, যা শুনলে সবারই চোখ কপালে উঠবে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবারের বিশ্বকাপে সফল ড্রিবলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।
২ ঘণ্টা আগে