
বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পেনাল্টিকে ঘিরে এবার তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার আগে পর্তুগিজ মহাতারকা ‘বিসমিল্লাহ’ বলেছিলেন কি না, সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। যদিও এই প্রসঙ্গে রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। তবু ভাইরাল একটি ভিডিওকে ঘিরে ফুটবলপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।
বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচের ৬৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ৪১ বছর বয়সী রোনালদো। পরে ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে রোনালদোর পেনাল্টি নেওয়ার আগের একটি ভিডিও। সেখানে তাকে রান-আপ শুরুর আগে কিছু বলতে দেখা যায়। এরপরই অনেক সমর্থক দাবি করেন, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন। মুসলমানরা গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরুর আগে সাধারণত ‘বিসমিল্লাহ’ বলে থাকেন, যার অর্থ ‘আল্লাহর নামে’।
তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। রোনালদো নিজেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। সৌদি আরবের ক্লাব আল নাসরে কয়েক মৌসুম খেলার কারণে তিনি স্থানীয় ভাষা ও সংস্কৃতির কিছু অভ্যাস আয়ত্ত করে থাকতে পারেন বলে অনেকের ধারণা। সেই কারণেই কেউ কেউ মনে করছেন রোনালদো এই আরবি বাক্যটি বলে থাকতে পারেন।
এর বিপরীতে ভিন্ন মতও রয়েছে। অনেক সমর্থকের দাবি, রোনালদো আসলে পর্তুগিজ ভাষায় ‘ভাইস মারসার’ বলেছিলেন। যার অর্থ, ‘তুমি গোল করবে’। তাদের মতে, এটি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর একটি মানসিক প্রস্তুতি, যা রোনালদোর পেনাল্টি নেওয়ার আগে পরিচিত রুটিনেরই অংশ।
ভিডিওটি ঘিরে আলোচনা যতই বাড়ুক না কেন, রোনালদো ঠিক কী বলেছিলেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফলে ‘বিসমিল্লাহ’ নাকি নিজের মাতৃভাষায় আত্মপ্রেরণার কোনো বাক্য—সেটি আপাতত রয়ে গেছে ভক্তদের বিতর্কের বিষয়।

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকলেও নেইমারের সময় কাটছে বেঞ্চ গরম করেই। সিংহভাগ সময় মাঠের বাইরে থাকায় রীতিমতো বিরক্ত এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিরক্ত হলেও নেইমার নিজের আচরণে পেশাদারিত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
৩৬ মিনিট আগে
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলটির প্রধান কোচ হং মিয়ুং বো। একদল উগ্র সমর্থকের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৩ ঘণ্টা আগে
ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তে পাওয়া সমতা ফেরানো গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ভিএআর ও স্নিকো প্রযুক্তির ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োসকো ভার্দিওলের গোল বাতিল হওয়ার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৪ ঘণ্টা আগে