
চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা কয়েক দিন আগে দিয়েছেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে শেষটা তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ডও এখন হুমকির মুখে পড়ে গেছে।
অ্যানফিল্ডে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসুইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৫ মিনিটে কোডি গাকপোর অ্যাসিস্টে দারুণ এক গোল করেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের গোল করতে বলে এক পা স্পর্শ করতে হয়েছে কেবল। তাতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাতে উঠে এসেছেন সালাহ। তাঁর গোল এখন ১৭৬। এই তালিকায় পাঁচে থাকা সার্জিও আগুয়েরোর গোল ১৮৪। প্রিমিয়ার লিগে আগুয়েরো সব গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়েই।
মেজর শিরোপা লিভারপুল দীর্ঘদিন জিততে পারছে না তা নয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি চেলসিকে ১-০ গোলে ২০২৩-২৪ মৌসুমের ইএফএল কাপ জিতেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপার অভাব অলরেডদের দীর্ঘদিনের। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ মৌসুমে।
সালাহ যখন শেষ মৌসুম খেলেছেন লিভারপুলে, তিনিও শিরোপায় রাঙিয়ে শেষ করতে চান ক্লাবটির সঙ্গে তাঁর দীর্ঘ ৮ বছরের পথচলা। মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, দলটির আরেকটা শিরোপা জেতা জরুরি। কারণ যখন আমরা জিতেছিলাম, তাদের অর্ধেকই চলে গেছে। এখনো লিভারপুলে আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট, আলি (আলিসন বেকার), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরই মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’
২০২১ সালে হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকেই অবসরের ঘোষণা দেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে টপকে যাওয়া সালাহর জন্য তেমন একটা কঠিন হবে না। তবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে সালাহকে পাড়ি দিতে হবে বহু দূরের পথ। ২৬০ গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার। সালাহর ইংল্যান্ডের ফুটবল ছাড়ার কথা শোনা যাচ্ছে। এমনকি মিসরীয় ফরোয়ার্ড ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন ভিন্ন মুলুকেও। সালাহর প্রিমিয়ার লিগে ১৭৬ গোলের ১৭৪টিই লিভারপুলের হয়ে। চেলসির জার্সিতে করেছেন বাকি ২ গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১০ গোলদাতা
গোল
অ্যালান শিয়ারার ২৬০
হ্যারি কেইন ২১৩
ওয়েইন রুনি ২০৮
অ্যান্ডি কোলে ১৮৭
সার্জিও অ্যাগুয়েরো ১৮৪
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ১৭৭
মোহামেদ সালাহ ১৭৬
থিয়েরি অঁরি ১৭৫
রবি ফাউলার ১৬৩
জার্মেইন ডেফো ১৬২
*২০২৫-এর ২৫ জানুয়ারি ম্যানচেস্টার সিটি-চেলসি ম্যাচ পর্যন্ত

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে