Ajker Patrika

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২১ মে ২০২৬, ২০: ৩০
‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’
আগস্টে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। তবে মোহাম্মদ সালাহ উদ্দীনের মতে, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভবিষ্যতে।

৯ থেকে ২১ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১ বছর ঘরের মাঠে সিরিজ খেলার পর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুই টেস্ট ও ৫ ওয়ানডে খেলবে। আগস্টে অস্ট্রেলিয়ার মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। কারণ, জিম্বাবুয়ে ৯ দলের মধ্যে নেই। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সদ্য সিনিয়র সহকার কোচের দায়িত্ব ছেড়ে এইচপিতে চলে যাওয়া সালাহ উদ্দীন মনে করিয়েছেন, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের কথা। এ বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে যাবেন লিটন-মিরাজরা। আজ সংবাদমাধ্যমকে সালাহ উদ্দীন বলেন, ‘দেশের যতগুলা টেস্ট আছে, সেটাতে যেন আমরা না হারি। এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে যদিও টাফ সিরিজ। দক্ষিণ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন অনেক কঠিন সিরিজ। এখান থেকে যদি আমরা দুই একটা টেস্ট জিততে পারি আমার মনে হয় যে সেরা চারে থেকে শেষ করতে পারব।’

সিনিয়র সহকারী কোচ হলেও শান্ত-লিটনদের ব্যাটিংটাও তত্ত্বাবধান করতেন সালাহউদ্দীন। এবার পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ১২৬ ও ৬৯ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যাটিং করেছেন ৭৭.৬৮ স্ট্রাইকরেটে। লিটনকে কী টোটকা দিয়েছিলেন সালাহ উদ্দীন—আজ এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের সাবেক সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমি এখন আর চিন্তা করতে চাই না। দিনশেষে আসলে সে রান করছে কি না সেটাই আসল। দলের চাহিদা অনুযায়ী সে (লিটন) খেলেছে। দেখুন তারা অনেক পরিণত। তাদেরকে আসলে খুব বেশি শেখানোর কিছু নেই এখন।আমার মনে হয় যে লিটন যেটা খেলেছে, তার নিজের ডিসিশনে খেলেছে এবং সে সেটা ভালো খেলেছে সবার চেয়ে ভালো।’

গতির ঝড় তুলে হইচই ফেলে দেওয়া নাহিদ রানা প্রতিপক্ষকে নিয়মিত কাঁপিয়ে দিচ্ছেন। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছেন ১১ উইকেট। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি পর্যন্ত তুলেছেন তিনি। কখনো কখনো গতি ও লেংথের পরিবর্তন করে উইকেট পেয়েছেন বাংলাদেশের গতিতারকা।

রানার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াসিম আকরাম, বাসিত আলী, ওয়াকার ইউনিসরা। রানাকে নিয়ে আজ সালাহ উদ্দীন বলেন, ‘ভালো করছে। আপাতত ভালো করছে। ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে আরও।’

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাহ উদ্দীন ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে এসেছিলেন। দীর্ঘ ১৮ মাস অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে শেষটা হয়েছে মনে রাখার মতো। বিশেষ করে ২০২৫ সালের অক্টোবর থেকে হিসাব করলে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর ২০২৪ সাল থেকে শুরু করে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত টানা চার টেস্ট জিতেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত