
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে মিসরের বিপক্ষে শেষের ঝড়ে ৩-২ গোলের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের মিশনে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে খেলতে নামবে দুদল।
আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ইয়াকিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমি বিশ্বাস করি, আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমাদের সামনে এই সুযোগ এসেছে।’
আর্জেন্টিনার সঙ্গে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা ভালোভাবেই বুঝতে পারছেন ইয়াকিন, ‘এটা খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগত দিক থেকে আমরা বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করব। এটি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে।’
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর দল নিয়ে আশাবাদী ইয়াকিন। তাঁর বিশ্বাস, এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে সুইজারল্যান্ড, ‘এটা একটি স্বপ্ন। আমাদের সামনে এখন আর্জেন্টিনা। মাঠে আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আর আজকের ম্যাচেই সেটির প্রমাণ মিলেছে। আমাদের খেলোয়াড়দের পরিপক্বতা ও সামর্থ্য রয়েছে। আমি বিশ্বাস করি, এই দল দিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি।’
এদিকে সুইজারল্যান্ডের ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনা একটি দুর্দান্ত দল। তাদের অনেক শক্তিশালী খেলোয়াড় আছে এবং ভালো একজন কোচও আছেন। তাদের কাছে সেরা খেলোয়াড়টি আছে (মেসিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন তিনি।’

বিশ্বকাপের দুই দলের দেখা হয়েছিল দুই দশক আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে পড়েও জিনেদিন জিদানের জাদুতে ম্যাচ জিতে নিয়েছিল ফ্রান্স। দুই দশক পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।
২ ঘণ্টা আগে
কানসাসের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পাস মিনারেলস সেন্টারটা (সিএমসি) গত দেড় মাসে আর্জেন্টিনা দলের কাছে যেন নিজেদের ঘরের মতোই আপন হয়ে উঠেছিল। বিশ্বকাপের শুরু থেকে দেড় মাস ধরে আর্জেন্টিনা দল প্রস্তুতি সেরেছে এ ট্রেনিং সেন্টারেই।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের অনুশীলনে অংশ নেননি আর্জেন্টিনা অধিনায়ক।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল শুধু আর্জেন্টিনার ফাইনালে ওঠার লড়াই নয়, এমিলিয়ানো মার্তিনেসের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ম্যাচও। আটলান্টায় মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের নতুন রেকর্ড গড়বেন তিনি।
৬ ঘণ্টা আগে