ঢাকা: বিদায়ী ম্যাচ খেলে বিদায় নেওয়ার স্বপ্ন সব খেলোয়াড়েরই থাকে। রিয়াল মাদ্রিদে অবশ্য এই স্বপ্নপূরণ কঠিনই তারকাদের জন্য! গত ১১ বছরে রাউল, গুতি, ক্যাসিয়াস, রোনালদো, রামোস—কিংবদন্তি কিংবা তারকা খেলোয়াড়, যাঁরা রিয়ালের অনেক শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এঁদের কারও সৌভাগ্য হয়নি মাঠ থেকে বিদায় নেওয়ার। কোচ জিনেদিন জিদানকেও বিদায় নিতে হয়েছে হুট করে।
সার্জিও রামোস
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে আসেন সার্জিও রামোস। ১৬ বছরে রিয়ালের হয়ে রামোসের ব্যক্তিগত অর্জনও কম নয়। ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন এই সেন্টার ব্যাক। রামোসকে এক বছর ১০ শতাংশ কম বেতনে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল রিয়াল। ১৬ জুন দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি।
জিনেদিন জিদান
২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান। তাঁর অধীনেই হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ (২০১৬-১৮) শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। তবে এই মৌসুম শিরোপাহীন থাকায় রিয়াল তাঁর ওপর আস্থা রাখতে পারেনি। বাধ্য হয়ে গত ৩০ মে পদত্যাগ করেছেন জিদান।
ক্রিস্টিয়ানো রোনালদো
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসে শোরগোল ফেলে দেন রোনালদো। ২০১১ থেকে ২০১৬—টানা ছয় বছরে মৌসুমপ্রতি অর্ধশতাধিক গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। ২০১৮ সালে হঠাৎ করেই রোনালদো রিয়াল ছেড়ে দেন। পর্তুগিজ তারকাকেও ঘটা করে বিদায় দেয়নি রিয়াল।
ইকার ক্যাসিয়াস
১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদ যুব দল থেকে সিনিয়র দলে আসেন ইকার ক্যাসিয়াস। ১৯৯৯ থেকে ২০১৫ পর্যন্ত—টানা ১৬টা বসন্ত তাঁর কেটেছে এই রিয়ালে। খেলেছেন ৭২৫ ম্যাচ, যার ২৬৪টিতেই গোলপোস্ট অক্ষত রেখেছিলেন এই কিংবদন্তি রিয়াল গোলরক্ষক। অথচ তাঁকেই ২০১৫ সালে রিয়াল ছাড়তে হয় চুপি চুপি!
রাউল গঞ্জালেস
রাউলের রিয়াল–পর্ব শুরু ১৯৯৪ সালে। রিয়ালের হয়ে ৬টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি শিরোপা জিতেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় রিয়াল আর রাউল সমার্থক শব্দ হয়ে গিয়েছিল। সেই রাউলকেই ২০১০ সালে রিয়াল ছাড়তে হয় নীরবে। কোনো বিদায়ী ম্যাচ পাননি তিনি।
গুতি
গুতির রিয়ালে খেলা শুরু ১৯৯৫ সালে। রিয়ালের হয়ে ৫টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৫টি শিরোপা জেতা রিয়াল মিডফিল্ডারও নীরবে বিদায় নেন ২০১০ সালে। রিয়ালের হয়ে ৫৪২ ম্যাচ খেলেছেন, সহ–অধিনায়কও ছিলেন গুতি। তবু তাঁর ভাগ্যেও জোটেনি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।

কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
১ ঘণ্টা আগে
রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৪ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৪ ঘণ্টা আগে