রেকর্ড গড়ার ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না বুকায়ো সাকা। আজ ঘরের মাঠ এমিরেটসে প্রথমার্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে ব্রাইটনের বিপক্ষে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দল হয়ে পড়ে আর্সেনাল। ৪৯ মিনিটে ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি ডেকলাইন রাইস। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৮ মিনিটে হোয়াও পেদ্রো সমতায় ফেরান ব্রাইনটনকে। তার আগে সাকার অ্যাসিস্টে ৩৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন কাই হাভার্ৎজ।
রাইস প্রিমিয়ার লিগে ২৪৫ ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখলেন। পেশাদারি ক্যারিয়ারে এবারই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন ইংলিশ মিডফিল্ডার। লাল কার্ড দেখায় দুই সপ্তাহর পর টটেনহামের বিপক্ষে নর্থ লন্ডন ডার্বি খেলা হবে না তাঁর।
সাকা ব্রাইটনের বিপক্ষে গোলে অবদান রেখে গড়েছেন রেকর্ড। থিয়েরি অঁরির পরে আর্সেনালের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম তিন ম্যাচেই অ্যাসিস্ট করলেন তিনি। অঁরি ২০০৪-০৫ মৌসুমে গড়েছিলেন এই কীর্তি।
প্রথম দুই ম্যাচে জয় পাওয়া আর্সেনাল ৭ পয়েন্ট নিয়ে আছে লিগের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ব্রাইটন।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১১ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৪ ঘণ্টা আগে