
শুক্রবারের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও এখনো সব কোচের সাক্ষাৎকার নিতে পারেনি বাফুফে। চারদিনের সফরে বর্তমানে ঢাকায় আছেন জাতীয় দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। কোচ নিয়োগে তাঁর পরামর্শ নেবে বাফুফে, এমনই গুঞ্জন ছিল। তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়ছেন, নির্বাহী সদস্যদের বাইরে কারও পরামর্শই নেওয়া হচ্ছে না।
মোহাম্মদপুরে নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতিও। সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং সোজাসাপ্টা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারো সঙ্গে কোনো পরামর্শ০ হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’
আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ফেডারেশনের। তাবিথ বলেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে—আজকে হবে এবং আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নেব। এটাই হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। আমরা চাই ১৫ মের ভেতর নতুন চুক্তি সই করতে।’
কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট বড় ইস্যু হলেও বাফুফে মূলত বিনিয়োগের বিপরীতে সেরা ফলাফলটিই খুঁজছেন। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে—যে কী ধরনের টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সঙ্গে চূড়ান্ত করব, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব স্পন্সরদের সঙ্গে, সরকারের সঙ্গে, সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি মোকাবেলা করার জন্য।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে