Ajker Patrika

সেঞ্চুরির রেকর্ডে দুই ‘ব্র্যাডম্যানে’র পেছনে শান্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ মে ২০২৬, ১৭: ২১
সেঞ্চুরির রেকর্ডে দুই ‘ব্র্যাডম্যানে’র পেছনে শান্ত
টেস্টে এখন পর্যন্ত ৯ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

ফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়, সেটা নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশির ভাগ সময় নার্ভাস নাইনটিতে কাটা পড়লেও শান্ত ব্যতিক্রম। টেস্টে তাঁর ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি। রেকর্ডে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলিদের কাতারে চলে এসেছেন শান্ত।

মিরপুরে আজ শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটা তাঁর নবম সেঞ্চুরি। বিপরীতে তাঁর ফিফটি ৫। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার ৬৪.২৯ শতাংশ। এই তালিকায় সবার ওপরে স্যার ডন ব্র্যাডম্যান। ২৯ সেঞ্চুরি ও ১৩ ফিফটি করেছেন। ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার ৬৯.০৫।

শান্ত ও ব্র্যাডম্যানের মাঝে যিনি আছেন, তাঁর নামের সঙ্গেও রয়েছে ‘ব্র্যাডম্যান’ তকমা। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জর্জ হেডলির ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার ৬৬.৬৭ শতাংশ। তিনি পরিচিতি পেয়েছিলেন ‘ব্ল্যাক ব্র্যাডম্যান’ নামে। শান্তর পরে এই তালিকায় থাকা দুজনই ভারতীয়। শুবমান গিল ও শিখর ধাওয়ানের ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার ৫৮.৩৩ ও ৫৫.২৬ শতাংশ।

মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যখন শান্ত ব্যাটিংয়ে নেমেছেন, তখন বাংলাদেশের স্কোর ১০.১ ওভারে ২ উইকেটে ৩১ রান। মুমিনুল হকের সঙ্গে মিলে ধীরেসুস্থে এগিয়েছেন শান্ত। ভালো বলকে সমীহ করেছেন। বাজে বল পেয়ে সেটাকে বাউন্ডারিতে পরিণত করেছেন দুজনই (শান্ত-মুমিনুল)। ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫৩তম ওভারের প্রথম বলে মোহাম্মদ আব্বাসকে কাভার দিয়ে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার পর হেলমেট খুলে শূন্যে উড়েছেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এরপর করেছেন তাঁর সেই চিরচেনা চুমু উদযাপন।

সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই আউট হয়েছেন শান্ত। ৫৩তম ওভারের দ্বিতীয় বলে তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আব্বাস। ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেছেন শান্ত। তাঁর দুই টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি রয়েছে। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ১৪৬ ও ১২৪ রান করেছিলেন। পরের জোড়া সেঞ্চুরি করেছেন ২ বছর পর। ২০২৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। আফগানিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই তিনি ম্যাচসেরা হয়েছিলেন।

টেস্টে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের হার
ব্যাটার দলসেঞ্চুরিফিফটিরূপান্তরের হার
স্যার ডন ব্র্যাডম্যানঅস্ট্রেলিয়া২৯১৩৬৯.০৫
জর্জ হেডলিওয়েস্ট ইন্ডিজ১০৬৬.৬৭
নাজমুল হোসেন শান্তবাংলাদেশ৬৪.২৯
শিখর ধাওয়ানভারত৫৮.৩৩
শুবমান গিলভারত১০৫৫.২৬
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

১২ মে থেকে শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত