
শুরুর চাপ সামাল দিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে ভালো অবস্থানেই আছে স্বাগতিকেরা। ভালো ব্যাটিংয়ের মাঝেও আক্ষেপ হয়ে থাকল শেষ বিকেলে মুমিনুল হকের বিদায়।
মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৩০১ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ৮ এবং মুশফিকুর রহিম ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। সেঞ্চুরির পর ১০১ রান বিদায় নেন শান্ত। তাঁর দেখানো পথে হেঁটেও খুব কাছ থেকে ফিরে এসেছেন মুমিনুল। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
চিরায়ত স্পিন উইকেটের বদলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে তৈরি হয়েছে সবুজ উইকেট। পেসারদের স্বর্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন জয় (৮ রান)। কিছুক্ষণ পর সাদমান (১৩ রান) হাসান আলীর শিকার হলে ৩২ রানে ২ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।
শুরুর এই ধাক্কার মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশের ব্যাটিং দুর্দশার কথা। কিন্তু এই দুর্দশার চিত্র আজ সামনে আসেনি শান্ত-মুমিনুলের কল্যাণে। তৃতীয় উইকেটে এই দুজন রীতিমতো ভুগিয়েছেন পাকিস্তানের বোলারদের। ১৭০ রানের জুটি গড়ে চাপ সামালের পাশাপাশি বাংলাদেশকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন শান্ত-মুমিনুল।
সেঞ্চুরি করে শান্ত যখন ফিরলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২০১ রান। বাংলাদেশের অধিনায়ক এদিন পুরোপুরি টেস্ট মেজাজি ব্যাটিং করেননি। সুযোগ পেলেই খেলেছেন হাত খুলে। ১২ চার এবং ২ ছক্কায় সাজানো তাঁর ১৩০ বলের ইনিংস। মুমিনুল ব্যাট করেছেন টেস্টের চাহিদা মিটিয়েই। বাঁহাতি ব্যাটারের সামনে ছিল এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড। কিন্তু ৯ রানের আক্ষেপ নিয়ে ডাগআউটে ফিরতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মুমিনুল। ১০ বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস। এর আগে সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত অঙ্ক স্পর্শ করেছিলেন। সে অপেক্ষাটা আরও বাড়ল মুমিনুলের।
বাকি ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশ কতদূর এগোবে সেটা নির্ভর করছে মুশফিক এবং লিটনের ওপর। শান্ত এবং মুমিনুরের পর বড় ইনিংস খেলার পথে ফিফটি থেকে ২ রান দূরে থাকা মুশফিক। সামনে সবুজ উইকেটে প্রথম দিন বাংলাদেশের পতন হওয়া চার উইকেটের তিনটাই নেন পাকিস্তানের পেসাররা। শানিহ এবং হাসান ছাড়াও একটা উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস।

সেঞ্চুরির পথেই ছিলেন মুমিনুল হক। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঘরে পৌঁছাতে না পারার হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক। ম্যাচ শেষে সেঞ্চুরি মিস প্রসঙ্গে স্ত্রীকে টেনে দারুণ এক রসিকতাই করলেন মুমিনুল।
৪ মিনিট আগে
মোহাম্মদপুরে নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতিও। সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং সোজাসাপ্টা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারো সঙ্গে কোনো পরামর্শ০ হচ্ছে
১ ঘণ্টা আগেফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়, সেটা নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশির ভাগ সময় নার্ভাস নাইনটিতে কাটা পড়লেও শান্ত ব্যতিক্রম। টেস্টে তাঁর ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি। রেকর্ডে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলিদের কাতারে চলে এসেছেন শান্ত।
২ ঘণ্টা আগে
ফুটবল বিধাতা বোধহয় সুইডেনের জন্য একদম আলাদা কোনো চিত্রনাট্য লিখে রেখেছিল। না হলে যে দল বাছাইপর্বের ছয় ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি, কসোভো ও স্লোভেনিয়ার মতো দলের পেছনে থেকে গ্রুপের তলানিতে পড়ে থাকার লজ্জা পেয়েছে, তাদের বিশ্বকাপের মূল মঞ্চে থাকার কথা ছিল না। কিন্তু নেশনস লিগের গাণিতিক মারপ্যাঁচে পা
২ ঘণ্টা আগে