এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ-সেরা হয়েছিলেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। এই ভ্যালেন্সিয়ার গোলেই গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয় এড়িয়েছে ইকুয়েডর।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ছয় মিনিটের সময় গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন কোডি গাকপো। প্রথমার্ধের যোগ করা সময়ে দিকে সমতাসূচক গোল করেছিল ইকুয়েডর। তবে অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি। দ্বিতীয়ার্ধে খুব দ্রুত সময়ে স্কোরলাইন ১-১ করেন ভ্যালেন্সিয়া। ৪৯ মিনিটে খুব কাছ থেকে ডান পায়ের শটে সমতাসূচক গোলটি করেন ইকুয়েডরের এই ফরোয়ার্ড। নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়। তাতে ডাচদের যেমন অপেক্ষা বাড়ল, তেমনি দ্বিতীয় রাউন্ডে নিজেদের যাওয়ার সম্ভাবনাও জোরালো করল ইকুয়েডর।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করে সর্বোচ্চ গোলদাতা ভ্যালেন্সিয়া। টুর্নামেন্টে ইকুয়েডরের করা তিনটি গোলের তিনটিই করেন এই ফরোয়ার্ড।
নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুটো দলই সমান ৪ পয়েন্ট করে পেয়েছে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে এ দুই দল। আগামী ২৯ নভেম্বর দুটো দলই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে, যেখানে ডাচদের প্রতিপক্ষ কাতার ও ইকুয়েডর খেলবে সেনেগালের বিপক্ষে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে