
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। চোটে পড়ায় বেশির ভাগ ম্যাচেই খেলার সুযোগ পাচ্ছেন না। আবার খেলার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারছেন না। এই তো ১৬ মার্চ ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দলে জায়গা পাননি। সেটার রেশ কাটতে না কাটতেই আবারও ধাক্কা খেলেন নেইমার।
দল ঘোষণার পর আজই প্রথম খেলতে নেমেছেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আতে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে একটা গোলও করেছেন তিনি। কিন্তু দিনশেষে তিনি রয়ে গেলেন পরাজিত দলে। তাঁর দল সান্তোস হেরেছে ২-১ গোলে। ম্যাচে পুরোটা সময় খেললেও এক গোল বাদে কিছু করে দেখাতে পারেননি তিনি। এমনকি গোল করেও পেয়েছেন হলুদ কার্ড। পুরোপুরি ফিট যে হতে পারেননি, সেটা তাঁর অবস্থা দেখেই বোঝা গেছে।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি যেদিন ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের দল ঘোষণা করেছিলেন, সেদিন সকালেই নেইমার মাঠে নেমেছিলেন। সিরি আতে করিন্থিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সান্তোস। দলের একমাত্র গোলে তিনি অ্যাসিস্টও করেছিলেন। ম্যাচ শেষে নেইমার বলেছিলেন, ‘জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্বকাপে খেলার খুব ইচ্ছে আমার। তবে সেটা আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে চিয়ার করব।’ তবে ২৮ মাস পর জাতীয় দলে ফেরার যে অপেক্ষা তিনি করছিলেন, সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো।
নেইমার ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে জায়গা না পেলেও তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আনচেলত্তি বলেন, ‘নেইমার বিশ্বকাপে খেলতে পারে। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। নেইমারকে নিয়মিত খেলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শারীরিক অবস্থায় নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে।’
প্রীতি ম্যাচের দলে সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেন নেইমার। সংবাদমাধ্যমকে ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি চুপ করে থাকতে পারছি না। কিছু বলতে চাই। দলে সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ও দুঃখিত। কিন্তু দিনের পর দিন, অনুশীলনের পর অনুশীলন, ম্যাচের পর ম্যাচ মনোযোগ ধরে রেখেছি। চূড়ান্ত দল (বিশ্বকাপের দল) নির্বাচন এখনো বাকি।’
১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি। বিশ্বকাপে খেলতে হলে নেইমারের পূর্ণ ফিটনেস থাকতে হবে বলে কদিন আগে আনচেলত্তি জানিয়েছিলেন। নিজেকে প্রমাণ করতে নেইমারের হাতে রয়েছে ৯ ম্যাচ। দল ঘোষণার যখন দুই মাসও বাকি নেই, তখন পুরোপুরি ফিট হওয়ার চ্যালেঞ্জে সফল হবেন কি না, সেটা সময়ই বলে দেবে।
এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। হাইতির বিপক্ষে সেলেসাওরা খেলতে নামবে ২০ জুন। ব্রাজিল-হাইতি ম্যাচ হবে ফিলাডেলফিয়ায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ। বিশ্বকাপের আগে ৬ জুন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ইন্টারনেসিওনাল আজ একটা গোল উপহার পেয়েছে সান্তোসের কাছ থেকে। ৫২ মিনিটে সান্তোস ডিফেন্ডার জোসে ইভালদো আলমিদো সিলভা করেন আত্মঘাতী গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে গোল করে জয় ছিনিয়ে নেয় ইন্টারনেসিওনাল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে দলটির স্ট্রাইকার ইয়োহান কার্বনেরো গোল করেন। ৭ ম্যাচ খেলে সান্তোস পেয়েছে ১ জয় এবং তিনটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে সিরি আতে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে নেইমারের দল।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৩ ঘণ্টা আগে