
বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল দলে জায়গা পেতে হলে তাঁকে এখন কঠিন পরীক্ষা দিতে হবে। ফিট থাকার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দেখাতে হবে ঝলক। নেইমার নিজেও জানেন সেটা।
চোটের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত নেইমার জাতীয় দলে কবে ফিরবেন-সেই প্রশ্ন এখন অনেকের। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি। সবশেষ ২৮ মাসে ক্লাব ফুটবলেও তেমন একটা নিয়মিত ছিলেন না। আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও সৌদি ক্লাবটি তা বাতিল করেছে। শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হয় শৈশবের ক্লাব সান্তোসে। তবে চোট যে তাঁর পুরোনো শত্রু। গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর চোটে আর্থ্রোস্কোপিক সার্জারি হওয়ায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন।
আরবানো কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলের সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সান্তোস-করিন্থিয়ানস। এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। যার মধ্যে নেইমারের অ্যাসিস্টে ২২ মিনিটে গোল করেছেন সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্বকাপে খেলার খুব ইচ্ছে আমার। তবে সেটা আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে চিয়ার করব।’
ম্যাচ শেষে নেইমার কথা বলেছেন তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে। ২৬ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ১ এপ্রিল। এই দুই ম্যাচ সামনে রেখে আজ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা করবেন। আর এই দুই ম্যাচ শেষে বিশ্বকাপের দল দেওয়ার কথা ব্রাজিলের। বিশ্বকাপ দলে কারা জায়গা করে নেবেন, তা ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের ওপর নির্ভর করছে। কিন্তু তার আগে তো এই দুই ম্যাচে নেইমারের জায়গা পেতে হবে।
সবশেষ ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। গত ২০ বছরে আর ফাইনালেই উঠতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে। সবশেষ ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে শেষ আটেই বিদায় নিয়েছে ব্রাজিল। এবারের বিশ্বকাপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে আজ জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম।
২ ঘণ্টা আগে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যতিক্রম আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিএর তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ম
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের প্রেমিকা সংস্কৃতি নিয়ে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্কৃতি বন্ধ করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের মাঝপথে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে