একসময় ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলা রোনালদো নিজেই এবার ক্লাবটি কিনে নিলেন। পরবর্তী সময়ে ব্রাজিল জাতীয় দল ও ইউরোপের ক্লাবগুলোতে খেলে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রোনালদো ১৯৯৩ সালে এই ক্লাব দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্লাবটির নতুন মালিক এখন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। গতকাল শনিবার মালিকানা পরিবর্তন নিয়ে রোনালদোর সঙ্গে চুক্তি করেছেন আগের মালিক ৷ ক্রুজেরিও একসময় ছিল ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ৷ কিন্তু ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে গেছে।
রোনালদোর লক্ষ্য ক্রুজেরিওকে আবারও ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার অনেক অবদান রাখতে হবে ৷ ক্রুজেরিওর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে।’
ক্রুজেরিও রোনালদোর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানাও কিনে নিয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে লা লিগা থেকে ভায়াদোলিদের অবনমন হলে তা কিনে নেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকা এই দুই ক্লাবকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২০ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে