টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের কোচের দায়িত্বে নেই রবি শাস্ত্রী। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, শাস্ত্রীকে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে লতিফ জানান, কোচিং পদ থেকে শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল গাঙ্গুলির। শাস্ত্রীকে সরানোর প্রক্রিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছিল। তাঁর দাবি, ‘অনিল কুম্বলেকে ভুলভাবে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সময়ই সবকিছু শুরু হয়েছিল। শাস্ত্রী সম্ভবত কোনো কোচিং প্রশিক্ষণ নেননি। তার পরও সরাসরি কোচ হিসেবে যোগ দেন তিনি। কুম্বলের টেস্ট উইকেট ছিল ছয় শতাধিক। তাঁর সঙ্গী ছিলেন গাঙ্গুলি ও দ্রাবিড়।’
কুম্বলে, গাঙ্গুলি ও দ্রাবিড় ত্রয়ী খুব শক্তিশালী জানিয়ে লতিফ আরও বলেন, ‘এই ত্রিমূর্তি শক্তিশালী হওয়ায় গাঙ্গুলি শাস্ত্রীকে বলেছিলেন—বস, চলে যাওয়ার সময় হয়েছে। শাস্ত্রী হয়তো কোচ হিসেবে চালিয়ে যাওয়ার কথাই ভেবেছিলেন। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল টি-বিশ্বকাপের আগে থেকেই।’
ব্যক্তিগত আক্রোশের কারণে বিপদের মুখে ভারতীয় ক্রিকেট। নব্বইয়ের দশকে যেমনটা পাকিস্তান ক্রিকেটে হয়েছিল। লতিফ বলেন, ‘ব্যক্তিগত আক্রোশের প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। নব্বইয়ের দশকের শুরুর দিকে পাকিস্তানের ক্রিকেটে যা হয়েছিল, এখন ভারতীয় ক্রিকেটে তেমনটাই ঘটছে।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে