এমন সমাপ্তি কে না চায়। কত অধীর অপেক্ষার পর এই ফল। খেলোয়াড়ি জীবনে কখনো বিশ্বকাপ জেতা হয়নি রাহুল দ্রাবিড়ের। শিরোপার দেখা ঘুচছিল না কোচিং ক্যারিয়ারেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে অপেক্ষার প্রহর ফুরাতেই ভারতের কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটল দ্রাবিড়ের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং পদ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন দ্রাবিড়। শেষটা এভাবে রাঙাতে পেরে নিশ্চয়ই মাথা উঁচু করেই ডাগ-আউট ছাড়বেন তিনি। বিশ্বকাপ শেষে চাকরি ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে অবশ্য একটু মজা করলেন দ্রাবিড়। ফাইনালে এমন জয়ের পর সবকিছু নতুন করে শুরু করবে কিনা এমন প্রশ্নে বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি, সামনের সপ্তাহ থেকে জীবন আবার আগের মতোই হয়ে যাবে। শুধু আমি বেকার হয়ে যাব, এটাই পার্থক্য। সুতরাং আমি আগামী সপ্তাহ থেকেই বেকার হয়ে যাচ্ছি। কোনো চাকরি হবে? (হাসি) না আসলে এটা সত্যিই অনেক বড় মুহূর্ত।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ডাগ-আউট সামলানোর দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দায়িত্ব নেওয়ার পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হেরে কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেন দ্রাবিড়। পরের বছর ২০২৪ টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতাতেও ব্যর্থ হয় দল। তারপর দলের সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আরও এক বছর চুক্তি বৃদ্ধি করেন এই কোচ।
খেলোয়াড়ি জীবনে শিরোপা জয়ের ব্যর্থতা শেষে কোচিং ক্যারিয়ারও শিরোপাহীন থাকার শঙ্কা জেগে উঠেছিল। এবারের টি-বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় হেরে যেতে বসেছিল তার দল। বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে সব শঙ্কা দূর করে শিরোপা জিতে নেয় ভারত তার সঙ্গে দ্রাবিড়ের বিদায়ও হয় রাজসিক।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে