ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণ থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এ সময় পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদিআরব যাবেন তিনি। মুশফিকের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জুনের মাঝামাঝি সময়ে সৌদি যাবেন তিনি। আজ সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক মাস আগেই হজের জন্য ছুটি চেয়েছিলেন মুশফিক। গতকাল তাঁর ছুটি মঞ্জুর করেছে বোর্ড। জালাল ইউনুস বলেছেন, 'মুশফিক হজ পালনের জন্য আমাদের কাছে এক মাস আগেই ছুটি চেয়েছিল। আমরা এতদিন বিষয়টি দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।'
জুন-জুলাইয়ের এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত ম্যাচগুলো হবে।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
৬ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে