উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে