
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
ফয়সালাবাদে ২ অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ একই মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় জিতেই যায় বাংলাদেশ। তবে শেষ হাসি হাসে লঙ্কানরা।
১২০ রান তাড়া করতে নেমে ১৩ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শ্রীলঙ্কার। চতুর্থ ওভারের তৃতীয় বলে ওপেনার নেথমি উপেক্ষাকে (৪) ফেরান ফারজানা ইয়াসমিন। আরেক ওপেনার সঞ্জনা কাভিন্দি ও বিমোক্ষা বালাসুরিয়া দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে কাভিন্দি-বালাসুরিয়া গড়েন ৬২ রানের জুটি।
১৩তম ওভারের শেষ বলে বালাসুরিয়াকে (২১) বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। শ্রীলঙ্কা এখানেই খেই হারিয়ে ফেলে। ওপেনার কাভিন্দিকেও ফেরান নিশি। ১ উইকেটে ৭৫ রান থেকে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় লঙ্কানরা। আট নম্বরে নামা তিলকরত্নে ২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের নিশি ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। একটা করে উইকেট পেয়েছেন ফারজানা ও আফরিন মিম। শ্রীলঙ্কার দুই ব্যাটার মানুদি নানায়াক্কারা (১১), প্রমুদি মেথসারা (৯) হয়েছেন রানআউট। ৪৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান ওপেনার কাভিন্দি।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করেছে। অধিনায়ক সাদিয়া ইসলাম পাঁচ নম্বরে নেমে ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। শ্রীলঙ্কার চামোদি হেরাথ, আসেনি থালাগুনে নিয়েছেন দুটি করে উইকেট। আগামীকাল বাংলাদেশ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৫ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে