টেস্ট সেঞ্চুরির দেখা পেতে মুশফিকুর রহিমকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ২৭ মাস। এই সময়ে মাঠের বাইরে মুশফিককে শুনতে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সংবাদ সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তিক্ত মন্তব্য করা নিয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে।
অবশেষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে ব্যাটেই সবকিছুর জবাব দিলেন মুশফিক। আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আরও একবার সমর্থক, সমালোচক সবাইকে একটা বার্তা দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।
মুশফিক মনে করেন, ক্রিকেটারদের ভালো সময়ে সমর্থকেরা অতি আবেগী হয়ে পড়েন। আর খারাপ সময়ে তাদের (সমর্থকদের) খুঁজেই পাওয়া যায় না। কিছুটা আক্ষেপ নিয়ে মুশফিক বলেন,‘একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচে রান না করলে গর্তে ফেলে দেয়। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা।’
দেশের ক্রিকেটের স্বার্থে আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন করার আহ্বান জানান মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০০ ক্লাবে প্রবেশ করা মুশফিক জানিয়েছেন, এতে অনুপ্রাণিত হবে জুনিয়র ক্রিকেটাররা, ‘আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরাতো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশি দিন খেলবও না। আমি মনে করি জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরও অনুপ্রাণিত হবে।’
ক্রিকেটারদের আসল কাজ মাঠে। তবে বিভিন্ন সময় মাঠের বাইরে তাদের আরও অনেক কিছু সামলাতে হয়। যা মাঠের খেলায় প্রভাব ফেলে উল্লেখ করে মুশফিক বলেন,‘অন দ্য ফিল্ড আমাদের এত কিছু করতে হয় এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয় তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে