
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত লড়াই করেছিল নেপাল। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ৪ রানে জেতে ইংলিশরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্যই। হাতে ৪ উইকেট নিয়ে নেপালের দরকার ছিল ১০ রান। ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারান প্রথম বল ডট দিয়েছেন। দ্বিতীয় বলে নেপালের লোকেশ বাম সিঙ্গেল নিয়েছেন। তৃতীয় বলে করন কেসি সিঙ্গেল নিলে শেষ ৩ বলে ৮ রানের সমীকরণের সামনে এসে পড়ে নেপাল। চতুর্থ বলে লোকেশ ডাবল নিয়েছেন। তাতে ২ বলে ৬ রানের সমীকরণ তৈরি হয় নেপালের।
শেষ ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ তৈরি হলেও লোকেশ দৌড়াননি। ক্রিকেটপ্রেমীদের অনেকেই তখন আশা করছিলেন, শেষ বলে ছক্কা মেরে ইতিহাস গড়বেন নেপালি এই ব্যাটার। তবে স্যাম কারানের ইয়র্কার ডেলিভারিতে সিঙ্গেলই নিতে পেরেছেন লোকেশ। তাতে শুধু স্যাম কারানই নয়, পুরো ইংল্যান্ডই স্বস্তির নিশ্বাস ফেলেছে।
১৮৫ রানের লক্ষ্যে নেমে ৫.২ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় নেপাল। ওপেনার কুশল ভুর্টেল ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে আউট হয়েছেন। তাঁর সঙ্গী আসিফ শেখ করেছেন ৯ বলে ৭ রান। পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারানোর পর দায়িত্ব নেন দীপেন্দ্র সিং ঐরি ও নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮২ রানের জুটি গড়েন তাঁরা (ঐরি-রোহিত)। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ঐরিকে ফিরিয়ে জুটি ভাঙেন স্যাম কারান। উড়িয়ে মারতে গিয়ে ঐরি ক্যাচ তুলে দিয়েছেন ডিপ কাভারে দাঁড়িয়ে থাকা টম ব্যান্টন।
২৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন ঐরি। তাঁর বিদায়ের পর রোহিত তাড়াতাড়ি বিদায় নিলে নেপালের স্কোর হয়ে যায় ১৫.৩ ওভারে ৪ উইকেটে ১২৪ রান। এক পর্যায়ে ১৮ বলে ৪৬ রানের সমীকরণের সামনে এসে পড়ে নেপাল। সে সময় জফরা আর্চার এক ওভারে ২৩ রান দিলে ম্যাচ আবার নেপালের দিকে ফিরে আসে। সেই ওভারে আরিফ শেখ এক ছক্কা ও লোকেশ বাম দুই ছক্কা মেরেছেন। যেখানে আরিফ শেখের উইকেটও তুলে নিয়েছেন আর্চার। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নেপাল ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানে আটকে যায়।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত থেকে রানের চাকা সচল রাখতে থাকে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩৫ বলের ইনিংসে চারটি করে চার ও ছক্কা মেরেছেন।
ফিফটি করেছেন হ্যারি ব্রুকও। ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেছেন ৫৩ রান। নেপালের দীপেন্দ্র সিং ঐরি ও নন্দন যাদব দুটি করে উইকেট। দুজনেই তিন ওভার করে বোলিং করেছেন। ঐরি ও নন্দন খরচ করেছেন ৩২ ও ২৫ রান। তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন এক উইকেট। ইংল্যান্ডের ৪ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। সাত নম্বরে নেমে ১৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ২ ওভারে ১৭ রানে নিয়েছেন ১ উইকেট।

একপ্রান্ত থেকে উইকেট পড়ছে। আরেকদিকে ওভারপ্রতি রান তোলার পাহাড়সম চাপ। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাতে জ্যাকব বেথেলকে দেখে সেটা কি বোঝার উপায় ছিল। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া—যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটুনি দিয়েছেন বেথেল। শেষ পর্যন্ত বেথেলের সেঞ্চুরি বৃথা গেলেও ভারতীয়দের মনে
১০ মিনিট আগে
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্বে রদবদল হয়েছে। নিয়মিত ম্যানেজার নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পিসিবি। তাঁর পরিবর্তে এক পুলিশ কর্মকর্তা আসছেন বলে জানা গেছে।
৪৩ মিনিট আগে
মধ্যবর্তী দলবদলের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আবারও মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে জামালদের। গতকাল রমজানের বিকেলে গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে প্রস্তুতি নিতে দেখা গেল জামাল ভূঁইয়াকে।
১ ঘণ্টা আগে
রান আটকাতে হবে—জসপ্রীত বুমরাকে ডাকুন। উইকেটের দরকার। এবারও বুমরাকে ডাকুন। দলের যখন প্রয়োজন, তখনই ত্রাতারূপে আবির্ভূত হন এই বোলার। চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, সেটা তিনি ভালো জানেন। ডেথ ওভারে ব্যাটারদের দিকে ছোড়েন বিষাক্ত মৃত্যুবাণ। ভারতীয় এই তারকা পেসার রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন।
২ ঘণ্টা আগে