Ajker Patrika

আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ করিনি, দাবি পিসিবির

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১০
আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ করিনি, দাবি পিসিবির
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল আইসিসি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

মাঠের পারফরম্যান্স দেখে ভারত-পাকিস্তান ম্যাচকে এখন ‘হাইভোল্টেজ ম্যাচ’ বলার সুযোগ নেই। তবে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয় না দেখে এই ম্যাচের দিকে তাকিয়ে আইসিসি থেকে শুরু করে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন শোনা যাচ্ছে নানা কথাবার্তা।

ভারত-পাকিস্তান ম্যাচ যে আইসিসির কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা সকলেরই জানা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে গড়াবে কি না এই আলোচনার মধ্যে টুইস্ট এনে দিয়েছেন ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আলোচনার জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। গুপ্তার এই দাবির পর পিসিবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘আইসিসির সঙ্গে পিসিবি যোগাযোগ করেছে—ভারতের ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর করা দাবিটি প্রত্যাখ্যান করছি।’ সেখানে পিসিবির মুখপাত্র হিসেবে আমির মীরের নাম উল্লেখ করা হয়েছে।

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি তারা বয়কট করতে যাচ্ছে। সূচি অনুযায়ী কলম্বোর প্রেমাদাসায় ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ মাঠে না গড়ালে ক্রিকবাজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বাদি করা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নিতে পারে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান।

পিসিবির দাবি ভারতীয় সংবাদমাধ্যম বরাবরের মতো এবারও ‘গুজব’ ছড়াচ্ছে। পিসিবি গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘বরাবরের মতো ভারতীয় সংবাদমাধ্যম কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিছু সময় পরই স্পষ্ট হয়ে যাবে যে আসলে কার কাছে কে গিয়েছিল।’

নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত থেকে এক চুলও সরা যাবে না বলে ৪ ফেব্রুয়ারি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাবে না বলে উল্লেখ করেছেন শেহবাজ।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে গতকাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বৈঠকে অংশ নেবেন বলে বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। গতকাল দিবাগত রাত ১টার দিকে লাহোরে গেছেন বিসিবি। আজ লাহোরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা এই সভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধানের জবানবন্দি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়

আজকের রাশিফল: আপনার উন্নতি দেখে অনেকের জ্বলবে, চ্যাট হিস্ট্রি সাবধানে রাখুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত