পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান থেকে রমিজ রাজা বরখাস্ত হয়েছেন এক মাসেরও বেশি আগে। বরখাস্ত হওয়ার পর বোর্ডের সমালোচনা করেন প্রায়ই। কদিন পর শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য দিতে পারবেন না, তা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে কোনো বাধা নেই রমিজের।
গতকাল ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান তখন দাবি করেছিলেন, পিএসএলে ধারাভাষ্য দিতে তাঁকে বোর্ডের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পিসিবির পক্ষ থেকে পরে এই প্রত্যাখ্যান করা হয়। পিসিবির এক প্রতিনিধি বলেন, ‘জনাব রমিজ রাজা ধারাভাষ্য দিতে পারবেন। পিসিবির থেকে কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যেকোনো জায়গায়, যখন খুশি ধারাভাষ্য দিতে পারবেন। পিসিবি তাকে কোনো কিছুর জন্য ক্ষমা চাইতে বলেনি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও এ ব্যাপারে নিজে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’
পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। আর আগামী সপ্তাহে পিএসএলের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করা হবে।

ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
১ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
১ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
২ ঘণ্টা আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
২ ঘণ্টা আগে