প্রথম দুই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিও হয়তো নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পাননি উইকেট। পরের ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে মিরপুরে প্রথম পর্বে সুবিধা করতে না পারলেও সিলেট পর্বে ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন পাকিস্তানি পেসার। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তাঁর দল ফরচুন বরিশালও ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।
ম্যাচ শেষে আফ্রিদি জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও কোনো চাপ অনুভব করেননি তিনি। অতীত নিয়ে না ভেবে, বর্তমানে থেকেই সফল হয়েছেন, ‘সাত বছর ধরে খেলছি। আমি কোনো চাপ অনুভব করি না। অতীত নিয়ে ভাবি না আমি, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না। সব সময়ই বর্তমানে থাকার চেষ্টা করি। উইকেট পেলাম বা কী পেলাম না, এই ভাবনায় যাই না। আমার প্রক্রিয়া সব সময়ই একই থাকে।’
আফ্রিদির মতে, উইকেট কারও নিয়ন্ত্রণে থাকে না। শুধু প্রক্রিয়া মেনে বোলিংয়ের কথা বললেন তিনি, ‘উইকেট তো কারও নিয়ন্ত্রণে থাকে না। তার পরও এখানে ছোট মাঠে দুটি উইকেট নিতে পেরেছি। উইকেট পাই বা পাইই, প্রক্রিয়া অনুসরণ করে যেতেই হবে। এই কাজই করতে চাইব আমরা।’
পিএসএল, আইএল টি-টোয়েন্টি, দা হান্ড্রেড ও টি-টোয়েন্টি ব্লাস্টে এরই মধ্যে খেলার অভিজ্ঞতা হয়েছে শাহিন আফ্রিদির। বিপিএলে খেলছেন প্রথমবার। এই টুর্নামেন্টও বেশ উপভোগ করছেন বললেন ২৪ বছর বয়সী এ পেসার, ‘এখনো পর্যন্ত দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসে এবং মাঠে প্রতিটি কোনা ভরে উঠতে দেখেই সেটি বোঝা যায়। সবার সমর্থন পাওয়া যায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত ভালো সময় কাটছে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে