২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।
আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’
এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে