চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন অনুশীলনে ফিরেছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন সাইফউদ্দিন। গত ৩-৪ মাসে চোটের সঙ্গে লড়াই নিয়ে তিনি জানালেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পুনর্বাসন শেষ করে এখন ঠিক হয়েছি। ফেনী থেকে আসার আগে সিঁড়ি দিয়ে হাঁটছিলাম অন্যমনস্ক হয়ে, কাঁধে একটু ব্যথা লাগে। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, ছোট কোনো ভুলের কারণে চোটে পড়ে যেতে পারি।’
আপাতত সাইফউদ্দিনের ভাবনায় নেই জাতীয় দল। তবে চোটে থাকার সময় জাতীয় দলের কোচরা খবর রাখেনি বলে জানিয়েছেন তিনি, ‘এখন আমি জাতীয় দলে নেই। জাতীয় দল নিয়ে তাই ভাবছিও না। যখন ফিরব তখন ভাবব। গত পাঁচ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে, আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব।’
এ মাসে শুরু হওয়া ডিপিএলে আবাহনীতে খেলবেন সাইফউদ্দিন। তাঁর ভাবনাজুড়ে তাই এখন শুধু আবাহনী। ফিট থেকে ভালো কিছু করতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। পারফরম্যান্স এবং চোটের ওপর কারও হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবেন না, চোটে পড়ব না। ফেরার জন্য প্রক্রিয়া ঠিক রাখতে হবে। বাকিটা ভাগ্যের হাতে। ইনজুরির জন্য ৭-৮ মাস মাঠের বাইরে ছিলাম। আবার আসবে না এটা কেউ বলতে পারবে না।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে