
লম্বা সময় ধরে মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য জাতীয় দলের পথটা রূদ্ধ ছিল। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার বছর পর দলে প্রত্যাবর্তন হয়েছে এই অলরাউন্ডারের। দলে ফিরলেও কোন ভূমিকায় খেলবেন মোসাদ্দেক, এটাই এখন আলোচনার বিষয়বস্তু।
আলোচনার খোরাক জুগিয়েছে মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোসাদ্দেকের মিল। দুজনেই ডানহাতি ব্যাটার। আবার দুজনই অফস্পিন করেন। অধিনায়ক হওয়ায় একাদশে থাকবেন মিরাজ সেটা নিশ্চিত। তাই দলে ফিরলেও অস্ট্রেলিয়া সিরিজে মোসাদ্দেককে মাঠে দেখা যাবে কি না, সেটা নিয়ে আলোচনার হচ্ছে ক্রিকেটপাড়ায়। এর উত্তর দিয়েছেন খোদ মিরাজ। মোসাদ্দেক যে একাদশে থাকছেন, সংবাদ সম্মেলনে সে ইঙ্গিতই দিলেন স্বাগতিক দলপতি। একই সঙ্গে মোসাদ্দেকের সঙ্গে নিজের পার্থক্য দেখালেন তিনি।
মিরাজ বলেন, ‘মোসাদ্দেক ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকা আলাদা। আমার কাছে মনে হয় ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য বড় সাহায্য হবে। আমরা সবাই চিন্তা করি দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি আর মোসাদ্দেক একসঙ্গে বাংলাদেশ দলে অনেক দিন খেলেছি, আপনারা যদি দেখেন ২০১৯ বিশ্বকাপও আমরা একসঙ্গে খেলেছি। আমার মনে হয় না এটা কোনো আলাদা ইস্যু হবে। মোসাদ্দেক তার ভূমিকা রাখবে, আমি আমারটা।’
মূলত ৬ নম্বর পজিশনের জন্য মোসাদ্দেককে দলে নিয়েছেন নির্বাচকেরা। এই অলরাউন্ডারকে দিয়ে এই পজিশনের ঘাটতি পূরণের আশায় মিরাজ, ‘ঘরোয়া ক্রিকেটে ও (মোসাদ্দেক) অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় ওকে দলে নেওয়ার। যে জায়গাটা আমরা চিন্তা করেছি, সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে দলের জন্য তা অনেক ভালো হবে।’
মোসাদ্দেক ফেরায় মিডলঅর্ডারে বাংলাদেশের শক্তি বেড়েছে বলে মনে করেন মিরাজ, ‘আমি অনেক আত্মবিশ্বাসী। বিগত দিনে এখানে (মিডলঅর্ডারে) অভিজ্ঞ খেলোয়াড়রা খেলেছে। ঐ জায়গা পূরণ হতে একটু সময় লাগে। সেই সময় আমরা পেয়েছি এবং নিজেদের গুছিয়ে নিয়েছি। যারা খেলছে ঘরোয়া ক্রিকেটেও তারা ভালো করছে। হৃদয়, মোসাদ্দেক, লিটন-খুব ভালো কম্বিনেশন আছে এখন।’

বিশ্বকাপের আগে চোট-শঙ্কায় থাকা আর্জেন্টিনা শিবিরে ফিরেছে স্বস্তি। টেক্সাসের এলিস ফিল্ডে রোববারের অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নিকো পাস। পাশাপাশি দুই রাইট ব্যাক নাউয়েল মলিনা ও গনসালো মন্তিয়েল দলের সঙ্গে অনুশীলন করেছেন।
৩ ঘণ্টা আগে
লাল মাঠের উত্তেজনা রূপ নিল চরম নাটকীয়তায়। কখনো পেনাল্টি নিয়ে বিতর্ক, কখনো মাঠের ভেতরেই দুই দলের ফুটবলারদের হাতাহাতি—সব মিলিয়ে মালের জাতীয় স্টেডিয়ামে রোববারের রাতটি উপহার দিল এক শ্বাসরুদ্ধকর ম্যাচ। কিন্তু এত লড়াইয়ের পরও শেষ হাসিটা হাসতে পারল না মারুফুল হকের শিষ্যরা। মালদ্বীপের গোল্ডেন জুবিলি ফুটবল টু
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে দারুণ এক স্বস্তির খবরই পেল স্পেন। চোট কাটিয়ে বিশ্বমঞ্চে স্পেনের প্রথম ম্যাচেই মাঠে নামবেন দুই তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। রোববার এমনটাই জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৪ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবারও ঝড় দেখা গেল হাবিবুর রহমান সোহানের ব্যাটে। কয়েক দিন আগেই মাত্র ১৫ বলে ফিফটি করে আলোচনায় এসেছিলেন এই মারকুটে ওপেনার। এবার সেই আলোচনাকে আরও বড় উচ্চতায় নিয়ে গেলেন। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে