
শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং হাসান করলেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ৫৫ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তাঁর আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানে। যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। এর আগে ২০১৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা।
ডারউইনে আজ ৭৪ রানে ৪ উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া শুরু করে দ্বিতীয় সেশনের খেলা। লাঞ্চ বিরতি শেষে ব্যাটিংয়ে নামেন অ্যালেক্স ক্যারি। বিপদে পড়া অজিদের হাল ধরেন স্মিথ-ক্যারি। পঞ্চম উইকেটে তাঁরা (স্মিথ-ক্যারি) গড়েন ৮৫ বলে ৫৫ রানের জুটি। ক্যারিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন ইবাদত হোসেন চৌধুরী। ৩৭তম ওভারের প্রথম বলে ইবাদতের ভেতরে ঢোকা বলে পায়ের ব্যবহার ঠিকমতো ব্যবহারই করতে পারেননি ক্যারি।
কিছুক্ষণ পর আঘাত হানেন তাসকিন। ৩৯তম ওভারের তৃতীয় বলে বিউ ওয়েবস্টারকে যেভাবে বোল্ড করেছেন তাসকিন, সেই বল খেলার কোনো উপায়ই ছিল না তাঁর (ওয়েবস্টার)। গুড লেংথে পিচ করিয়ে অফস্টাম্পে আঘাত হানেন তাসকিন। ইবাদত-তাসকিনের পর এবার অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করে ফেলেন হাসান। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও হাসান পেয়েছেন ২ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স (৯), মিচেল স্টার্ক (১) দুজনকেই কট বিহাইন্ড করেন হাসান।
অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৮৩ রান করার পর শেষ হয় দ্বিতীয় সেশনের খেলা। চা পানের বিরতির পর কেবল ৫ ওভার টিকতে পেরেছে অজিরা। ২ রানে জীবন পাওয়া স্মিথ আউট হয়েছেন ৭১ রানে। ১০৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ১ ছক্কা। ৫১তম ওভারের পঞ্চম বলে হাসানকে পুল করতে যান স্মিথ। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল সহজে তালুবন্দী করেন লিটন দাস।
স্মিথকে ফেরানোর এক ওভার বিরতিতে এসে হাসান গুটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ৫৩তম ওভারের শেষ বলে নাথান লায়নকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নিয়েছেন। পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে তানজিদ হাসান তামিমের তালুবন্দী হয়েছেন লায়ন। স্মিথের ৭১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ওয়েদারাল্ড। হাসানের ৬ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও ইবাদত হোসেন চৌধুরী।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। ওয়েদারাল্ড (২৩), হেডকে (২২) দ্রুত ফিরিয়ে শুরুতে ধাক্কা দেন হাসান। এরপর মারনাস লাবুশেনের (১) উইকেট নেন ইবাদত। আর লাঞ্চের আগে ক্যামেরন গ্রিনকে (১৩) ফেরান তাসকিন। প্রথম সেশনের পরের দুই সেশন মিলিয়ে অজিরা ৩১ ওভার ব্যাটিং করে শেষ ৮ উইকেট হারিয়েছে ১২৪ রানে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪০ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
২ ঘণ্টা আগে