
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল দেজিরে দুয়ের নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
শিরোপা জেতা যেন দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের পর এবার সুপার কাপও জিতল প্যারিসিয়ানরা। সালজবুর্গে গত রাতে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। সুপার কাপ জয়ে দুটি গোলেই অবদান রেখেছেন দুয়ে। একটি গোল করেছেন। অপরটিতে অ্যাসিস্ট করেছেন।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ২০ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পিএসজি। দুয়ের অ্যাসিস্টে খিচা কাভারেস্কেলিয়া গোল করে এগিয়ে দেন প্যারিসিয়ানদের। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল শোধ করে অ্যাস্টন ভিলা। ৪৫ মিনিটে সমতাসূচক গোল করেন ভিলার ফরোয়ার্ড ব্রায়ান মাদজো। ১-১ গোলের সময়তায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় পিএসজি। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে দুয়ে গোল করেছেন। প্রথমে তা অফসাইড জটিলতায় বাতিল হয়ে যায়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে গোলটির স্বীকৃতি দেওয়া হয়।গোলের পর রীতিমতো উড়ছিলেন দুয়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে সুপার কাপের শিরোপাও নিজেদের করে নেয় প্যারিসিয়ানরা। শেষ বাঁশি বাজার পর লুইস এনরিকের শিষ্যরা উদযাপনে মেতে ওঠেন।
সুপার কাপের আগে গত ৩০ মে চ্যাম্পিয়নস লিগও জেতে পিএসজি। পুসকাস অ্যারেনায় আর্সেনাল-পিএসজি মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে প্যারিসিয়ানরা। ২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুইবার ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জিতেছে পিএসজি।
পিএসজির টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জয়ে দুয়ের অবদান অপরিসীম। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট ছিল তাঁর। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জেতে পিএসজি। ২ গোল ও ১ অ্যাসিস্টে পেয়েছিলেন ফাইনাল সেরার পুরস্কার। ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগেও ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি।
গত মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে ১ গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে দুটি গোল করিয়েছেন দুয়ে। ইংল্যান্ডের কাছে হেরে ফ্রান্স হয়েছে চতুর্থ। আর আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন ১৬ বছর পর জেতে বিশ্বকাপ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
৩৩ মিনিট আগে
শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
২ ঘণ্টা আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
৩ ঘণ্টা আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে