
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার বেন ডাকেট। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে। এবার সে সমালোচনা যেন আরও বাড়িয়ে দিলেন জশ টাং ও জেমি স্মিথ।
আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন টাং ও স্মিথ। তবে দুজনই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সবশেষ অ্যাশেজের দলে থাকা এই দুই ক্রিকেটার আইপিএলের পরিবর্তে ২০২৬ মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন। আজ শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম মৌসুম। সপ্তাহখানেক পরই শুরু হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ।
টাং ও স্মিথ দুজনই আইপিএলের মিনি নিলামে ‘রেজিস্টার্ড অ্যাভেইলেবল প্লেয়ার পুল’-এর অংশ ছিলেন। নিয়ম অনুযায়ী, চোট বদলি হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে বা চলাকালীন সময়ে তাঁদের দলে নেওয়ার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। তবে নিলামে অবিক্রিত থাকার পরও, সুযোগ থাকা সত্ত্বেও আইপিএল খেলার সুযোগ হাতছাড়া করলেন টাং ও স্মিথ। নিলামে স্মিথের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অন্যদিকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠেছিলেন টাং।
এবারের আইপিএলে অংশ নিচ্ছেন ইংল্যান্ডের ১২ ক্রিকেটার। গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দলে সমান তিনজন করে ইংলিশ ক্রিকেটার আছেন। গুজরাট টাইটান্সের হয়ে দেখা যাবে জস বাটলার, টম ব্যান্টন ও লুক উডকে। বেঙ্গালুরুর হয়ে খেলবেন জ্যাকব বেথেল, জর্ডান কক্স ও ফিল সল্টকে। অন্যদিকে হায়দরাবাদের দলে রয়েছেন ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন ও ডেভিড পেইন।
এ ছাড়া উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্স, জফরা আর্চার রাজস্থান রয়্যালস এবং জেমি ওভারটনকে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে দেখা যাবে। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই রাজস্থান থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ তারকা স্যাম কারান। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৫ মিনিট আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
৪০ মিনিট আগে
জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
৩ ঘণ্টা আগে