
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন, দেশের ক্রিকেটের নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেট—বিগত বোর্ডের বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত ইসমাইল হায়দার মল্লিক। পাপন-যুগের অবসানের পর গত কিছুদিনে তাঁর নামটা বারবার আসছে, এ মুহূর্তে যিনি আছেন আত্মগোপনে।
শুধু পরিচালক হিসেবেই নয়, মল্লিকের সঙ্গে ক্রিকেটের বাইরে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আকরাম খান’কে আজ ব্যাখ্যা দিতে হলো সংবাদমাধ্যমকে। আকরাম বলেছেন, ‘সেটা কিন্তু বোর্ডের বাইরে (ব্যবসায়িক সম্পর্ক)। সেটা তো হতেই পারে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছুতে প্রভাব না পড়ে, সেটা সব সময়েই মাথায় আছে।’
শুধু ক্রিকেট বোর্ডে এসেই নয়, তাঁর সঙ্গে মল্লিকের যে দীর্ঘ দিনের সম্পর্ক, সেটি তুলে ধরেছেন আকরাম, ‘তার সঙ্গে পরিচয় গত ৩০ বছরের। তাকে আপনারা হয়তো জানেন তিনি বোর্ডে আসার পর থেকে। আমি বেক্সিমকোতে খেলেছি ৩৫ বছর আগে। তখন থেকেই তার সঙ্গে পরিচয়।’ তবে একজন পরিচালক হিসেবে মল্লিকের কার্যক্রম নিয়ে কোনো মূল্যায়ন করতে চান না আকরাম, ‘সেটা আমি বলেছি, পরে বলব। এখন একটু আগেভাগে বলা যায়।’
বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদপুষ্ট ইসমাইল হায়দার মল্লিক; যিনি নিজেকে গত ১২ বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডে। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনে এই মল্লিকের নাম এসেছে বারবার। অভিযোগ আছে, ঢাকা লিগের চারটি বিভাগে (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ) ভোট বাণিজ্য ও ক্ষমতা ধরে রাখতে ২০-এর অধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তাঁর।
আরও খবর পড়ুন:

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২৩ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে