ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডই নিজের নামে লিখেছেন সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েছেন বলে উপাধি পেয়েছেন ‘রেকর্ড আল হাসান।’ বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার বেছে নিলেন সর্বকালের সেরা ওয়ানডে একাদশ।
ভারতীয় এক ক্রীড়া গণমাধ্যমে নিজের পছন্দের ওয়ানডে একাদশের কথা জানিয়েছেন সাকিব। নিজের একাদশে নিজেকে তো রেখেছেনই বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তিনিই একমাত্র বাংলাদেশি। সাকিবের একাদশে সর্বোচ্চ তিন খেলোয়াড় ভারতের। দুইজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার আছেন এক জন করে ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটারের সংখ্যা বেশি থাকলেও সাকিবের একাদশে জায়গা পাননি বর্তমানে ওয়ানডের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। তাঁর (সাকিব) সর্বকালের ওয়ানডে একাদশের উদ্বোধনী জুটিতে থাকছেন শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ার। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির কীর্তি শচীনের। তিনে ব্যাটিং করবেন ক্রিকেটের ‘ইউনিভার্সাল বস’ তকমা পাওয়া ক্রিস গেইল। বর্তমানে ওয়ানডের সর্বোচ্চ ৫০ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি চার নম্বরে ব্যাটিং করবেন সাকিবের একাদশে।
সাকিবের সর্বকালের ওয়ানডে একাদশের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একই সঙ্গে তাঁর (সাকিব) পছন্দের একাদশে উইকেটরক্ষকের গ্লাভসও থাকবে ধোনির হাতে। ভারতের তিনটি আইসিসি শিরোপাজয়ী অধিনায়ক এখানে ছয় নম্বরে ব্যাটিং করবেন। সাকিব নিজেকে রেখেছেন সাত নম্বরে। ওয়ানডেতে ২৪৭ ম্যাচে ৩৭.২৯ গড়ে করেছেন ৭৫৭০ রান। পেয়েছেন ৩১৭ উইকেট। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ব্যাটিং অর্ডারে পাঁচে রেখেছেন সাকিব।
ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি দুই স্পিনার মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন আছেন সাকিবের পছন্দের একাদশে। পেস আক্রমণে থাকছেন ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা। ৫৩৪ ও ৫০২ উইকেট নিয়ে ওয়ানডের সর্বোচ্চ দুই উইকেটশিকারী এখনো মুরালিধরন ও আকরাম। ম্যাকগ্রা ও ওয়ার্ন ওয়ানডেতে নিয়েছেন ৩৮১ ও ২৯৩ উইকেট। যেখানে ওয়ার্ন দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন। সাকিবের একাদশের বাকি তিন বোলারও অবসর নিয়েছেন অনেক আগে।
রাওয়ালপিন্ডিতে পরশু সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। যা ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৪ বারের দেখায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন সাকিব। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ঝুলিতে ৭০৭ উইকেট। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ৭০৫ ও ৫৬৮ উইকেট নিয়েছেন ড্যানিয়েল ভেট্টরি ও রবীন্দ্র জাদেজা।
সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ

সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৩ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
৩ ঘণ্টা আগে