
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় এবং ডিআইজি মো. মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষর রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণ পদ রায় পুলিশ সদর দপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুজনের চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানো হলো। সরকারি চাকরিতে কারও মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পরই তাঁদের অবসরে পাঠানো নিয়ম রয়েছে।

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৭ মিনিট আগে
মূলধারার গণমাধ্যমের বাইরে অনেকেই একটি মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন—এটি একটি বড় সমস্যা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কারা, তার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ও মাপকাঠি নির্ধারণ জরুরি।
৩৩ মিনিট আগে
দেশের বিভিন্ন এলাকায় দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
৪৪ মিনিট আগে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমের দাখিল করা সম্পদবিবরণী যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী ও কমিশনের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তাকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়
১ ঘণ্টা আগে