সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্য রকম উত্তেজনা। ম্যাচের ফল যাই হোক, ভিন্ন মাত্রা তৈরি করে দুই প্রতিবেশীর লড়াই। যার সর্বশেষটি তো অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপেই। এবারের লড়াই অবশ্য দ্বিপক্ষীয় সিরিজে। যে সফরের জন্য গতকাল ঢাকায় এসে পোঁছেছে ভারত।
২০১৫ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। স্বাভাবিকভাবেই আজ ভারতীয় দলের অনুশীলন ছিল আগ্রহের কেন্দ্রে। সূচি অনুযায়ী মিরপুরের একাডেমি মাঠে দুপুর থেকে হালকা মেজাজের অনুশীলন করেন বিরাট কোহলিরা। অনুশীলনের শেষাংশটা কোহলিরা সারেন মূল মাঠে। মাঠের দক্ষিণ-পশ্চিম দিকের অংশটায় রানিং করেন বিরাট কোহলি-মোহাম্মদ সিরাজরা। যেখানটায় সফরকারী দলের ড্রেসিংরুম, সেটার সঙ্গে পরিচিত হয়ে নেওয়ার ব্যাপার তো ছিলই।
অনুশীলনের এক ফাঁকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের গন্তব্য মাঠের উত্তর দিকটায়। যেখানে তাঁর লক্ষ্য গামিনী ডি সিলভা। একা দাঁড়িয়ে মাঠ প্রস্তুতের কার্যক্রম দেখছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই প্রধান কিউরেটর। দ্রাবিড়কে আসতে দেখে কিছুটা সামনে এগোলেন গামিনী। অতিথিকে বরণ করে নেওয়া হয়ত। দুজনের আলোচনা স্থায়ী হলো মিনিট পাঁচেক। একজন কোচ আর কিউরেটরের মাঝে কী কথা হতে পারে সেটা অনেকটা অনুমেয়ই! ধারণা যদি সত্যি হয়, মিরপুরের উইকেটের অবস্থা সম্পর্কেই হয়ত গামিনীর কাছে জানতে চাইলেন দ্রাবিড়।
২০১৫ সালে এই মিরপুরেই প্রথম দুই ওয়ানডে হেরে প্রথমবার বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল ভারত। সেটা ভুলে যাওয়ার কথা নয় দ্রাবিড়ের। আরেকবার একই মাঠে নামার আগে যতটা সম্ভব ধারণা নেওয়া যায় আরকি। সেটাই হয়ত নিচ্ছিলেন দ্রাবিড়। ওই সিরিজটা যতটা না বাংলাদেশের কাছে হেরেছিল ততটাই মোস্তাফিজের কাছে। আনকোরা সেই মোস্তাফিজের রহস্যময় কাটার দুর্ভেদ্য হয়ে এসেছিল ভারতের কাছে। এবার নিশ্চয়ই সেটা হতে দিতে চাইবেন না দ্রাবিড়।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে