
এ যেন উড়ে এসে জুড়ে বসা। গতকাল বাংলাদেশে এসে আজ মাঠে নেমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিলেন জিমি নিশাম। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ৫৩ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স।
২১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে সৈকত আলী ছাড়া কার্যকর ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তাঁর দল চট্টগ্রামের সতীর্থরা। ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সৈকত, তাতে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন তিনি। তাঁর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫৩ রানে হেরে গেছে রংপুরের বিপক্ষে।
এবারের বিপিএলের সর্বোচ্চ ২১১ রান তাড়া করতে নেমে ১৫৮ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস। ৪৫ বলে ৬৩ রানের ইনিংসটি ৬টি ছক্কা ও একটি চারের বাউন্ডারিতে সাজিয়েছেন সৈকত। শেষ দিকে ১৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শুভাগত হোম।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জিমি নিশাম ও সাকিব আল হাসান। ব্যাট হাতে ঝোড়ো ফিফটি আর বল হাতে তোপ দাগিয়ে এবারের বিপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার নিশাম।
সময়ক্ষেপণ করল না রংপুরের টিম ম্যানেজমেন্ট। সকালে ঢাকায় পা রাখা দুই দক্ষিণ আফ্রিকান রেজা হেনড্রিকস ও ইমরান তাহিরকে আজ মাঠে নামিয়ে দিলেন। তাঁদের আগে নিশাম ও টম মুরও গতকাল যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। কিন্তু খেলায় ভ্রমণ ক্লান্তির কোনো ছাপই দেখা যায়নি হেনড্রিকস-নিশামদের পারফরম্যান্সে।
ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হেনড্রিকস। শেষ দিকে তাণ্ডব চালিয়ে ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন নিশাম। তাঁদের সঙ্গে সাকিব-নুরুল হাসান সোহানরাও খেলেছেন কার্যকর ইনিংস। যার সৌজন্যে চট্টগ্রামের সামনে চলতি বিপিএলের সর্বোচ্চ ২১২ রানের লক্ষ্যই ছুড়ে দেয় রংপুর। এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর এখন ২১১।
টস জিতে রংপুরের অধিনায়ক সোহানের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে দারুণ শুরু দিয়ে স্বাগত জানিয়েছেন হেনড্রিকস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে দুজনে স্কোরে জমা করেন ৪১ বলে ৬১ রান। সপ্তম ওভারে রনিকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। ১৭ বলে ২৪ রান করেছেন রনি।
দ্বিতীয় উইকেটে রানের গতি আরও বাড়াতে থাকে রংপুর। সাকিবকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৬০ রানের আরেকটি দারুণ জুটি গড়েছেন হেনড্রিকস। ১৩তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠা এই দুই ব্যাটারকে ফেরান সালাউদ্দিন শাকিল। সাকিব ১৬ বলে ২৭ ও হেনড্রিকস ৫টি চার ও ৩টি ছক্কায় করেছেন ৫৮ রান।
চতুর্থ উইকেটে তাণ্ডব চালিয়ে নিশাম-সোহান তোলেন ৪৬ বলে ৮৯ রান। সোহান ২১ বলে ৩১ ও নিশাম ৫টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫১ রান করেছেন। তাতে রংপুরের সংগ্রহ হয় ৩ উইকেটে ২১১। বিপিএলে শেষ চার নিশ্চিত করার পথটা মসৃণ করে রাখল রংপুর। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
১১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
১২ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
১২ ঘণ্টা আগে