বাঁহাতের বৃদ্ধাঙ্গুলের চোটে বেশ ভুগছেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি, টেস্ট তো খেলা হয়নি। এবার তাঁর শঙ্কা জেগেছে ২০২৪ আইপিএলে খেলা নিয়েও।
১৭তম আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম ম্যাচেই তার দল চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না তিনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, এই সপ্তাহে তাঁর বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করা হবে। তাতে কমপক্ষে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কনওয়ে। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাঁর খেলা হচ্ছে না আইপিএল।
কনওয়ে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে কনওয়ে চোট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডের সেই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন কিউই এই ব্যাটার। এর আগের দিন (২২ ফেব্রুয়ারি) এবারের আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। এই সময় চেন্নাই সুপার কিংস খেলবে চার ম্যাচ।
আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা নির্ভর করছে ভারতের নির্বাচন কমিশনের ওপর। এপ্রিল-মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা। প্লে অফের চার ম্যাচসহ এবারের আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২৬ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। এরপর ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৬ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে