ছিলেন ক্রিকেটার। হয়েছেন প্রতারক। তাকে বিশ্বাস করে ঠকতে হয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তকেও। ভারতীয় ক্রিকেটারের ১.৬ কোটি রুপি বা ২ কোটি টাকা প্রতারণা করে হাতিয়েও নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের জালে আটকা পড়েছেন ২৫ বছর বয়সী মৃণাঙ্ক সিং।
হরিয়ানা রাজ্যের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন মৃণাঙ্ক। নিজেকে দাবি করতেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের একজন ক্রিকেটার হিসেবেও। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুম্বাইয়ের দলে ছিলেন মৃণাঙ্ক। একজন ক্রিকেটার হিসেবেই প্রতারণার জাল ছড়ান মৃণাঙ্ক। ধনী ও সুন্দরী নারী নিয়ে ছবি তোলা, দামি পাঁচ তারকা হোটেলে যাতায়াতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। তাতে প্রভাবিত হয়ে ঠকতে হয়েছে পন্তকেও।
২০২১ পন্তের কাছে নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেছিলেন মৃণাঙ্ক। বলেছিলেন, দামি ঘড়ি এবং গয়না বেচাকেনার ব্যবসা আছে তার। বিশ্বাস করে নিজের একটি দামি ঘড়ি বিক্রির জন্য মৃণাঙ্ককে দিয়েছিলেন পন্ত। বিনিময়ে ১.৬ কোটি রুপির একটি ভুয়া চেক পন্তকে দেন প্রতারক মৃণাঙ্ক। চেক ‘বাউন্স’ হওয়ায় পুলিশকে অভিযোগ করেন উইকেটরক্ষক ব্যাটার পন্ত।
মৃণাঙ্কের নামে অভিযোগ আছে অসংখ্য। মডেলদের নিয়ে দামি হোটেলে পার্টি করতেন কিন্তু কখনোই বিল পরিশোধ করতেন না। দিল্লি পুলিশের কর্মকর্তা রবিকান্ত কুমার বলেছেন, ‘২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিলেন, তিনি একজন নামী ক্রিকেটার এবং আইপিএলে খেলেছেন। সেখানে এক সপ্তাহের বিল ৫.৬ লাখ টাকা পরিশোধ করেননি তিনি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিলেন ভুয়া।’
মূলত এরপর থেকেই মৃণাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বান্ধবী নিয়ে হংকংয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করেন বিমান বন্দরের অভিবাসন কর্মকর্তারা। নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করেও শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পাননি মৃণাঙ্ক।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে