
বাঁ দিকে বাজপাখির মতো উড়ে ছোঁ মেরে বল লুফে নিলেন লিটন দাস। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরার পর তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা এসে লিটনকে অভিনন্দন জানাতে শুরু করলেন। ইবাদত হোসেন চৌধুরী স্যালুট দিলেন ইকরাম আলী খিলকে।
ইকরামও কিছু বুঝে উঠতে পারেননি। আকাশের দিকে তাকিয়ে প্রকাশ করলেন হতাশা। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটারের জন্য যেটা হতাশার, বাংলাদেশের জন্য সেটাই স্বস্তির। ওভারের পর ওভার বোলিং করে যখন কিছুতেই আফগানিস্তানের উইকেট ফেলা যাচ্ছিল না, লিটনের অবিশ্বাস্য ক্যাচে উইকেটটা পেয়ে যায় বাংলাদেশ। তাতেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড। এক টেস্টে ৯ ডিসমিসালের পাশাপাশি সেঞ্চুরি-ফিফটি করেছেন।
লিটনের অবিশ্বাস্য পারফরম্যান্সে ভেঙে গেছে ৬০ বছরের পুরোনো রেকর্ড। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৮ ডিসমিসাল করেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। সেবার প্রথম ইনিংসে ৬৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করেছিলেন। লিটন এবার আবুধাবিতে প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০২ রান। লিটনের ৯ ডিসমিসালের মধ্যে আটটিই ক্যাচ এবং একটা স্টাম্পিং।
আবুধাবি টেস্ট জিততে বাকি দুই সেশনে আফগানিস্তানকে করতে হবে ২৭৬ রান। বাংলাদেশের তুলতে হবে ৬ উইকেট। সেদিকউল্লাহ আতাল ৬৬ রানে ব্যাটিং করছেন। ২১৬ বলের ইনিংসে ২ চার ও ৩ ছক্কা মেরেছেন। ইসমাত আলম ৯ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি। পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করেছে।
দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রানে আফগানিস্তান আজ পঞ্চম দিনের খেলা শুরু করে। দ্রুতই হারাতে পারত আরও একটা উইকেট। ৫৩তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আতাল। তবে তানজিদ হাসান তামিম তা মিস করেছেন।
তামিম ক্যাচ মিস করার পরের বলেই ধাক্কা খায় আফগানিস্তান। ৫৩তম ওভারের চতুর্থ বলে মিরাজকে মিড অনে ঠেলে সিঙ্গেল নেন আতাল। তবে আতালের সঙ্গী শাহিদীর শরীর আর সায় দিল না। মাঠেই বসে পড়া অবস্থায় শাহিদীর চিকিৎসা করতে থাকেন ফিজিওরা। দ্রুতই দুই বদলি খেলোয়াড়ের সহায়তায় আফগানিস্তানের বাঁহাতি ব্যাটারকে উঠিয়ে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হতে থাকেন তিনি
শাহিদীর নামের পাশে লেখা আহত অবসর। মানে তাঁর আরও একবার নামার সুযোগ আছে। তবে আফগান বাঁহাতি ব্যাটারের অবস্থা সন্তোষজনক নয়। ড্রেসিংরুমে যাওয়ার সময়ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে শাহিদীকে। ৩৩ বলে ২ চারে করেন ২০ রান।
শাহিদীর পরিবর্তে নামেন ইকরাম। আতাল আর তিনি বাংলাদেশের পরীক্ষা নিতে থাকেন। মাঝেমধ্যে চার-ছক্কা মারলেও তাইজুল-মিরাজ-নাঈম হাসানদের একের পর এক বল ডিফেন্স করতে থাকেন তাঁরা (আতাল-ইকরাম)।

আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তবে বাংলাদেশকে চোখ রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলা ন
৮ মিনিট আগে
আজকের রাতটা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের। আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। একই সময়ে মাঠে গড়াবে আর্সেনাল-বার্সেলোনা আলাদা আলাদা ম্যাচে খেলতে নামবে। আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
আবুধাবি টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান-মোস্তাফিজুর রহমানরা উড়াল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে। বিমানে ওঠার পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তাসকিন-মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে
সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
৩ ঘণ্টা আগে