
দল যেমনই করুক, আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ দুর্দান্ত খেলছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর পেয়ে গেছেন ফিফটি। নাম লিখিয়েছেন এক এলিট ক্লাবে, যেখানে আছেন বিরাট কোহলি-গ্রেগ চ্যাপেলের মতো কিংবদন্তিরাও।
বাংলাদেশ টেস্ট দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অধিনায়কত্বের শুরু হয় রহমতের। প্রথম ইনিংসে ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে করেন ৫১ রান। তাতে টেস্টে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি ও ফিফটির কীর্তি গড়েন তিনি। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন গ্রেগ চ্যাপেল, কোহলি, আর্চি ম্যাকলারেন, জিওফ র্যাবোন ও ব্রেন্ডন টেলর।
রহমতের মতো কীর্তি সবশেষ টেস্টে করেছিলেন কোহলি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১১৫ রানের পর ১৪১ রানের ইনিংস খেলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক।
টেলরের কীর্তিটাও বাংলাদেশের বিপক্ষে। ২০১১ সালে হারারেতে প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের এই ব্যাটার। একবিংশ শতাব্দীতে টেলর, কোহলি, রহমতের টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি-ফিফটির কীর্তি রয়েছে।
কোহলির মতো টেস্ট অধিনায়কত্বের অভিষেকে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গ্রেগ চ্যাপেলের। ১৯৭৫ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। সবার আগে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের ম্যাকলারেন। ১৮৯৭ সালে যখন তিনি টেস্টে প্রথম অধিনায়কত্ব করেন, তখন তাঁর প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের র্যাবোন টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি-ফিফটি করেন।
রহমত ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি-ফিফটির কীর্তি গড়লেও আবুধাবি টেস্টের নাটাই বাংলাদেশের হাতে। আজ পঞ্চম দিনে জিততে বাংলাদেশের চাই ৭ উইকেট। আফগানিস্তানের এখনো করতে হবে ৩৪৭ রান।
| ব্যাটার | দল | স্কোর | প্রতিপক্ষ | সাল | ভেন্যু |
|---|---|---|---|---|---|
| আর্চি ম্যাকলারেন | ইংল্যান্ড | ১০৯, ৫০* | অস্ট্রেলিয়া | ১৮৯৭ | সিডনি |
| জিওফ র্যাবোন | নিউজিল্যান্ড | ১০৭, ৬৮ | দক্ষিণ আফ্রিকা | ১৯৫৩ | ডারবান |
| গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | ১২৩, ১০৯* | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৭৫ | ব্রিসবেন |
| ব্রেন্ডন টেলর | জিম্বাবুয়ে | ৭১, ১০৫* | বাংলাদেশ | ২০১১ | হারারে |
| বিরাট কোহলি | ভারত | ১১৫, ১৪১ | অস্ট্রেলিয়া | ২০১৪ | অ্যাডিলেড |
| রহমত শাহ | আফগানিস্তান | ১০৫*, ৫১ | বাংলাদেশ | ২০২৬ | আবুধাবি |

সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
৩ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হয়েছে গত সপ্তাহে। কিন্তু যে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, সেটা নিয়ে গল্প এত সহজে শেষ হওয়ার নয়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ লুইস সুয়ারেস তা আবার মনে করিয়ে দিয়েছেন।
৩৩ মিনিট আগে
ডারবান টেস্টের নাটাই অস্ট্রেলিয়ার হাতেই বলা যায়। হাতে ৬ উইকেট নিয়ে ৩১৯ রান করা দক্ষিণ আফ্রিকার কাছে অনেক কঠিন কাজই বটে। তবে এরই মধ্যে অজিরা পড়েছে ভীষণ দুশ্চিন্তায়। চলতি টেস্ট তো বটেই। এমনকি স্টিভ স্মিথের দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দুই টেস্টে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে রিয়াদের আল–আওয়াল পার্কে শুরু হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস লিগের আল নাসর-নেফচি ফারগানা ম্যাচ। কিন্তু হুতিদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানালে দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সব শঙ্কা ছাপিয়ে খেলা শু
৩ ঘণ্টা আগে