
সমস্যাটা গতকাল চতুর্থ দিনেই অনুভব করছিলেন হাশমাতুল্লাহ শাহিদী। আজ আবুধাবি টেস্টের পঞ্চম দিনে ডান পায়ে ব্যথাটা আরও একটু বাড়ে। বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
ঘটনাটা আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভারের। মেহেদী হাসান মিরাজের করা ওভারের চতুর্থ বল মিড অনে ঠেলে সিঙ্গেল নেন সেদিকউল্লাহ আতাল। তবে আতালের সঙ্গী শাহিদীর শরীর আর সায় দিল না। মাঠেই বসে পড়া অবস্থায় শাহিদীর চিকিৎসা করতে থাকেন ফিজিওরা। দ্রুতই দুই বদলি খেলোয়াড়ের সহায়তায় আফগানিস্তানের বাঁহাতি ব্যাটারকে উঠিয়ে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হতে থাকেন তিনি।
শাহিদীর নামের পাশে লেখা আহত অবসর। মানে তাঁর আরও একবার নামার সুযোগ আছে। তবে আফগান বাঁহাতি ব্যাটারের অবস্থা সন্তোষজনক নয়। ড্রেসিংরুমে যাওয়ার সময়ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে শাহিদীকে। ৩৩ বলে ২ চারে করেন ২০ রান।
শাহিদী মাঠ ছেড়ে উঠে যাওয়ায় ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলী খিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান ৫৫ ওভারে ৪ উইকেটে করে ১৪০ রান। সেদিকউল্লাহ আতাল ৩৮ রানে ব্যাটিং করছেন। তিনি খেলেছেন ১৪২ বল। ইকরাম ৪ রানে ব্যাটিং করছেন। জিততে এখনো আফগানদের ৩৩৯ রান প্রয়োজন।
দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রানে আফগানিস্তান আজ পঞ্চম দিনের খেলা শেষ করে। হারাতে পারত একটা উইকেট। ৫৩তম ওভারের তৃতীয় বলে মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আতাল। তবে তানজিদ হাসান তামিম তা মিস করেছেন। তামিম গতকালও একটা ক্যাচ স্লিপে ফেলেছেন।

আবুধাবি টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান-মোস্তাফিজুর রহমানরা উড়াল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে। বিমানে ওঠার পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তাসকিন-মোস্তাফিজ।
১৭ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হয়েছে গত সপ্তাহে। কিন্তু যে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, সেটা নিয়ে গল্প এত সহজে শেষ হওয়ার নয়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ লুইস সুয়ারেস তা আবার মনে করিয়ে দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দল যেমনই করুক, আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ দুর্দান্ত খেলছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর পেয়ে গেছেন ফিফটি। নাম লিখিয়েছেন এক এলিট ক্লাবে, যেখানে আছেন বিরাট কোহলি-গ্রেগ চ্যাপেলের মতো কিংবদন্তিরাও।
২ ঘণ্টা আগে
ডারবান টেস্টের নাটাই অস্ট্রেলিয়ার হাতেই বলা যায়। হাতে ৬ উইকেট নিয়ে ৩১৯ রান করা দক্ষিণ আফ্রিকার কাছে অনেক কঠিন কাজই বটে। তবে এরই মধ্যে অজিরা পড়েছে ভীষণ দুশ্চিন্তায়। চলতি টেস্ট তো বটেই। এমনকি স্টিভ স্মিথের দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দুই টেস্টে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
৩ ঘণ্টা আগে